এক্সপ্লোর

Partha Chatterjee : ৯৯ দিন পরও প্রাথমিক পর্যায়? প্রশ্ন তুললেন পার্থর আইনজীবী

Partha Chatterjee Case Update : পি চিদম্বরমকে জামিন দেওয়া হয়েছিল। তাহলে পার্থ চট্টোপাধ্যায় কেন জামিন পাবেন না? 

আবীর দত্ত , পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : বার বার খারিজ হচ্ছে জামিনের আবেদন। জেলেই থাকতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে ( Partha Chatterjee ) । এই অবস্থায়, সোমবার ED’র মামলায় ব্যাঙ্কশাল আদালতে জামিনের জন্য কাতর আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। শুনানিতে বিচারক বলেন, কিছু বলবেন ? তখন পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'আমার শরীর দিচ্ছে না। সব কেস একসঙ্গে আনা হয়েছে। কিছুই পাওয়া গেল না, তাও এরকম চাপ দেওয়া হচ্ছে। ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করা হচ্ছে। আমাকে বাঁচতে দিন। ' 

৯৯ দিন হয়ে গেল, তারপরও জেল হেফাজত চাইছে ED
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, ৯৯ দিন হয়ে গেল, তারপরও জেল হেফাজত চাইছে ED। জেলে গিয়ে জেরার কথা বলা হচ্ছে, এটা খুব প্রাথমিক পর্যায় বলা হচ্ছে। ৯৯ দিন পরও প্রাথমিক পর্যায়? তিনি আরও বলেন,' যতক্ষণ না তদন্তকারীরা সন্তুষ্ট হচ্ছেন, ততক্ষণ কি আমার মক্কেল জেলেই থাকবে? এটা হয়? আজ মানিক ভট্টাচার্য গ্রেফতার হয়েছেন, কাল অন্য কোনও ভট্টাচার্য গ্রেফতার হবেন, তাই বলে পার্থ চট্টোপাধ্যায় জেলেই থেকে যাবেন? ...  প্রভাবশালী কাল ছিলেন, আজ আছেন, আগামীদিনেও থাকবেন। একটি মানুষের সামাজিক অবস্থা দেখে কি জামিন নির্ভর করতে পারে?' 

এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবিপি আনন্দ য় 

জামিনের সওয়ালে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী পি চিদম্বরমের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, পি চিদম্বরম কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তাঁকেও প্রভাবশালী বলা হয়েছিল। কিন্তু, তারপরও তাঁকে জামিন দেওয়া হয়েছিল। তাহলে পার্থ চট্টোপাধ্যায় কেন জামিন পাবেন না? 

‘ব্লাড ইন দ্য হ্যান্ডস’
মানিক ভট্টাচার্যের সঙ্গে যে কথোপকথনের কথা বলা হচ্ছে, চার্জশিটে তার উল্লেখ রয়েছে। তারপরও, এদিনও কেন সেই প্রসঙ্গ তোলা হচ্ছে। পাল্টা, জামিনের বিরোধিতা করে, একটি লাল রংয়ের মোমবাতি রেখে ED’র আইনজীবী লেডি ম্যাকবেথের সেই বিখ্যাত উক্তি, ‘ব্লাড ইন দ্য হ্যান্ডস’ এর প্রসঙ্গ তুলে ধরে বলেন, এই মামলাও অনেকটা একইরকম। তিনি আরও বলেন, যে কথোপকথনের কথা বলা হচ্ছে, তা একটি বা দুটি নয়। হাজার হাজার কথোপকথন রয়েছে। যেগুলি খতিয়ে দেখা হচ্ছে। 

নিয়োগ দুর্নীতির সঙ্গে মানিক ভট্টাচার্য যে জড়িত তা জানতেন পার্থ চট্টোপাধ্যায়। টিচার ট্রেনিং সেন্টারের নামে মানিক ভট্টাচার্যের ছেলেও লাভবান হয়েছেন। কিন্তু, এসব জেনেও কোনও ব্যবস্থা নেননি পার্থ চট্টোপাধ্যায়। এ’বিষয়ে আরও তথ্য সামনে আসছে। তদন্তে সহযোগিতা করেননি পার্থ চট্টোপাধ্যায়। তখন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, আদালত মেকানিক্যাল অর্ডার দিচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget