এক্সপ্লোর

Partha Chatterjee : ২০১৫ থেকে নাকি কমেই চলেছে পার্থর বার্ষিক আয় ! চমকে দেবে আয়কর রিটার্নের তথ্য 

Partha Chatterjee's Income : নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় কি তথ্যগোপন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়? প্রশ্নটা উঠছে

দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : মুখোমুখি জেরায় অর্পিতা মুখোপাধ্যায়ের ( Arpita Mukherjee )  সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার করেছেন পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee )  ! দাবি ইডি (ED )  সূত্রে। পাশাপাশি, ইডি সূত্রে দাবি, তথ্যপ্রমাণের সঙ্গে মিলছে না পার্থর বয়ান। হিসেব মিলছে না আরও অনেক কিছুরই । যেমন , বিধানসভা নির্বাচনের সময় পার্থ চট্টোপাধ্যায় কমিশনে সম্পত্তির যে হলফনামা দিয়েছিলেন, তাতে অর্পিতার সঙ্গে যৌথ কোনও সম্পত্তিরই উল্লেখ নেই ! 

হলফনামায় কি তথ্যগোপন?
তবে কি নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় কি তথ্যগোপন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়? প্রশ্নটা উঠছে তার কারণ, কমিশনে দেওয়া হলফনামায় দেখা যাচ্ছে, দু’হাজার পনেরো-ষোলো অর্থবর্ষ থেকে, দু’হাজার উনিশ-কুড়ি অর্থবর্ষ পর্যন্ত ধারাবাহিকভাবে পার্থর বার্ষিক আয় কমেছে !

২০১১ সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, পার্থ চট্টোপাধ্যায়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল মাত্র সাড়ে ১৫ লক্ষ টাকার কাছাকাছি। ২০১৬ সালে, তা বেড়ে হয় সাড়ে ৫৭ লক্ষ টাকার কিছু বেশি। আর, ২০২১’এর হলফনামা অনুযায়ী, ৯০ লক্ষ ৯৪ হাজার ৮৬৩ টাকা।

 পার্থর পৈত্রিক সম্পত্তি কত 
২০১১ থেকে শুরু করে ২০২২, প্রতিটি ভোটে দায়ের করাহলফনামায়, পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, পৈত্রিক সম্পত্তি বলতে নাকতলায় রয়েছে দেড় কাঠা জমির উপর বাইশশো বর্গফুটের দোতলা বাড়ি। যার, দাম ২৫ লক্ষ টাকা। আর শুধু তাই নয়, ২০১১ সালে দেওয়া পার্থর হলফনামা অনুযায়ী, তাঁর একটি মারুতি SX-ফোর গাড়ি ছিল। ২০১৫’র হলফনামা অনুযায়ী, ছিল একটি ইকো স্পোর্টস গাড়ি। ২০২১ আসতে আশতে তাঁর না কি নিজের কোনও গাড়িও ছিল না। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের স্বর্ণালঙ্কার ভাণ্ডার সাধারণ মানুষকে বিস্মিত করলেও, এক বছর আগে পার্থর দায়ের হলফনামা অনুযায়ী, তাঁর কোনও অলঙ্কার ছিল না।

চমকে দেবে আয়কর রিটার্নের তথ্য 
শুধু এই নয় নির্বাচন কমিশনে জমা দেওয়া আয়কর রিটার্নের তথ্য বলছে। ২০১৫ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের আয় না কি কমেই চলেছে। যেখানে ২০১৫-১৬ অর্থবর্ষে আয় দেখানো হয়েছিল, ৮ লক্ষ ৩৭ হাজার টাকা । সেখানে ২০১৯-২০ অর্থবর্ষে তা আরও কমে না কি হয় মাত্র ৫ লক্ষ ৩৯ হাজার টাকা। 

নানা মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি পার্থ চট্টোপাধ্যায়ের নির্বাচন কমিশনে দায়ের হলফনামায় সম্পত্তির পরিমাণ গোপন করেছিলেন? 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget