এক্সপ্লোর

Partha Chatterjee : এবার গ্রুপ ডি নিয়োগেও নাম জড়াল পার্থর !

ED informs at Calcutta High Court : তাঁর বাড়িতে তল্লাশিতে গ্রুপ ডি-র নিয়োগ সংক্রান্ত বেশকিছু নথি উদ্ধার হয়েছে

কলকাতা : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেরবার অবস্থা। এরই মধ্যে এবার গ্রুপ ডি (Group D) নিয়োগেও নাম জড়াল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। তাঁর বাড়িতে তল্লাশিতে গ্রুপ ডি-র নিয়োগ সংক্রান্ত বেশকিছু নথি উদ্ধার হয়েছে। কলকাতা হাইকোর্টে এমনই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কী দাবি ইডি-র ?

আদালতে কেন্দ্রীয় এই সংস্থার তরফে দাবি করা হয়েছে, ২০১৬-র গ্রুপ ডি স্টাফ নিয়োগের ফাইনাল রেজাল্ট, বেশকিছু অ্যাডমিট কার্ড উদ্ধার করা হয়েছে। পার্সোনালিটি টেস্টেরও কিছু নথি মিলেছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। অনন্তদেব অধিকারীর লেটারপ্যাডে লেখা বেশকিছু গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীর নাম রয়েছে। আপার প্রাইমারির ৪৮ জন চাকরিপ্রার্থীর রোল নম্বর পাওয়া গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় গ্রুপ ডি স্টাফ নিয়োগের সঙ্গে যুক্ত ছিলেন। হাইকোর্টে এমনই দাবি করে ইডি। তারা আরও দাবি করে, আর্থিক তছরুপে যোগ রয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশির সময় অর্পিতার অস্থাবর সম্পত্তি সংক্রান্ত নথি মিলেছে।  

আরও পড়ুন ; 'ম্যানেজ করতে পারবেন জেনেই SSKM-কে বেছেছেন পার্থ', আদালতে দাবি ইডি-র আইনজীবীর

এদিকে এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকার।

আচমকা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ঘিরে ইডি’র অভিযান। তারপর তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার। শেষে SSC নিয়োগ আর্থিক দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার। আর এনিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চরমে তুলেছে বিরোধীরা। চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছে সিপিএম-বিজেপি।

যদিও তৃণমূল প্রথম থেকেই দাবি করে আসছে, এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। তাহলে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কি দূরত্ব তৈরি হয়েছে তৃণমূলের ? SSC নিয়োগ আর্থিক দুর্নীতি মামলায় মন্ত্রীর গ্রেফতারির পর থেকেই জোরাল হচ্ছে সেই জল্পনা। 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
Kolkata News: পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget