এক্সপ্লোর

Partha Chatterjee: 'দোষ প্রমাণে যাবজ্জীবন হোক', মমতা ঠিক বলেছেন, কলকাতায় পৌঁছে বললেন পার্থ

Partha Chatterjee Arrested: মঙ্গলবার সকালে ভুবনেশ্বর থেকে কলকাতায় ফেরেন পার্থ। ৬টা বেজে ৩৪ মিনিটে কলকাতা বিমানবন্দরে তাঁকে নিয়ে অবতরণ করে ইডি-র বিমান।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে নিয়ে টানাপোড়েন রাজ্য জুড়ে। সেই পরিস্থিতিতে তৃণমূলনেত্রী (TMC) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথাতেই সায় দিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দোষী ব্যক্তির যাবজ্জীবন হওয়া উচিত বলে মমতা ঠিকই করেছেন বলে জানালেন তিনি। 

মমতার মন্তব্যে সায় পার্থর

মঙ্গলবার সকালে ভুবনেশ্বর থেকে কলকাতায় ফেরেন পার্থ। ৬টা বেজে ৩৪ মিনিটে কলকাতা বিমানবন্দরে তাঁকে নিয়ে অবতরণ করে ইডি-র বিমান। তার পর হুইল চেয়ারে বসিয়ে পার্থকে বিমানবন্দরের বাইরে আনা হয়। তার পর হেঁটেই গাড়িতে ওঠেন। 

হুইলচেয়ারে বসা অবস্থাতেই মমতার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হয় পার্থর কাছে। জবাবে তিনি বলেন, ‘‘উনি ঠিক বলেছেন।‘‘ এর পরই পার্থকে নিয়ে সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা দেয় ইডি। সেখানে মঙ্গলবার থেকেই তাঁকে এবং অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইডি সূত্রে খবর।

আরও পড়ুন: Mamata Banerjee: কেউ যদি দোষী হয়, যাবজ্জীবন কারাদণ্ড হোক: মমতা বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য, সোমবার গুণীজনদের ‘বঙ্গবিভূষণ’ এবং ‘বঙ্গভূষণ’ সম্মান প্রদানের মঞ্চ থেকে দুর্নীতি মামলা নিয়ে মুখ খোলেন মমতা। তিনি বলেন, ‘‘আমি আজ শোকাহত। সবাই সাধু বলছি না। ভুল করাটাও একটা অধিকার। কেউ যদি দোষী হয়, যাবজ্জীবন কারাদণ্ড হোক।’’

মমতার এই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যেতে সময় লাগেনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ নিয়ে তাঁকে কটাক্ষও করেন। মমতা পার্থকে ঝেড়ে ফেলতে চাইছেন বলে অভিযোগ করেন তিনি। 

এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ

এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে ৭৬ লক্ষ টাকার গয়না, বিদেশি মুদ্রাও। সেই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।

সেরা শিরোনাম

Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget