এক্সপ্লোর

Partha Chatterjee : ED-কে চিঠি দিয়ে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদের আর্জি পার্থ চট্টোপাধ্যায়ের, কোন পথে কেন্দ্রীয় এজেন্সি ?

Enforcement Directorate : ED সূত্রে খবর, প্রতিবারই পার্থ চট্টোপাধ্যায় তাঁর আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে জানিয়েছেন, অসুস্থ থাকায় তিনি তলবে হাজির হতে অপারগ।

কলকাতা : SSC নিয়োগ দুর্নীতি মামলায় বাড়িতে এসে জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়ে এবার ED-কে চিঠি দিলেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে একাধিক বার ED-র নোটিস যাওয়ার পরেও, সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি তিনি। ED সূত্রে খবর, প্রতিবারই পার্থ চট্টোপাধ্যায় তাঁর আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে জানিয়েছেন, অসুস্থ থাকায় তিনি তলবে হাজির হতে অপারগ। ED সূত্রে খবর, যদিও প্রাক্তন শিক্ষামন্ত্রীর এই আবেদনে আমল না দিয়ে তাঁকে ফের পাঠানো হচ্ছে হাজিরার নোটিস।

নিয়োগ দুর্নীতির অভিযোগে তিন বছর জেল খেটে, সদ্য় জামিনে মুক্তি পেয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়। বিধানসভা ভোটের আগে, নিজের নির্বাচনী কেন্দ্র, বেহালা পশ্চিমে জনসংযোগেও দেখা গেছে তাঁকে। তার মধ্য়েই দিনকয়েক আগে পার্থ চট্টোপাধ্য়ায়কে ফের ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সঙ্গে তলব করা হয় তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়কেও। 

ED সূত্রে খবর, SSC নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের নাম উঠে আসে। কীভাবে SSC-র চাকরি বিক্রি করা হয়েছিল? তা নিয়ে মিডলম্যানদের বয়ান থেকে ও একাধিক নথি থেকে বহু তথ্য পাওয়া গেছে। যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে এসেছে।

২০২২ সালের ২৩ অগাস্ট নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্য়ায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিত মুখোপাধ্য়ায়কে গ্রেফতার করেছিল ED। অর্পিতা মুখোপাধ্য়ায়ের দু'টি ফ্ল্য়াট থেকে নগদ ৫০ কোটি টাকা এবং গয়নার পাহাড় উদ্ধার হয়েছিল। বিভিন্ন জায়গায় 'অপা' নামে বহু সম্পত্তিরও হদিশ মেলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি। দিনকয়েক আগে SSC দুর্নীতি মামলায় ED-র দ্বিতীয় নোটিসে হাজিরা দেন অর্পিতা মুখোপাধ্যায়। সকালে নথি নিয়ে CGO কমপ্লেক্সে হাজির হন তিনি। সেদিন ED অফিসে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নে মুখ খোলেননি অর্পিতা মুখোপাধ্যায়। 

প্রসঙ্গত, ২০১১, ২০১৬, ২০২১, তিনবার বিধানসভা ভোটে, তৃণমূলের টিকিটে বেহালা পশ্চিম থেকে জিতে বিধায়ক হয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়। তৃণমূল সরকারের শিল্পমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পরিষদীয়মন্ত্রী, তথ্য-প্রযুক্তিমন্ত্রী, তৃণমূল মহাসচিবের দায়িত্ব সামলিয়েছেন তিনি। একসময় কার্যত তৃণমূলের নম্বর টু ছিলেন। কিন্তু, ২০২২-এ নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগ ওঠার পরই দল তাঁকে সরিয়ে দেয়। অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায়কে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী বলেও অনেকে চিনতেন। নিয়োগ দুর্নীতির তদন্তে তাঁর বেলঘরিয়া এবং টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ ও সোনা উদ্ধার হয়েছিল। সেই সঙ্গে , স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি উদ্ধার হয়। ২০২২ সালের ২৩ জুলাই, অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ED । ২০২৪ সালের শেষাশেষি গ্রেফতারির ৮৫৭ দিন পর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। গ্রেফতারির ৮৫৭ দিন পর তাঁকে জামিন দেয় ED-র বিশেষ আদালত।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget