এক্সপ্লোর

Nadia News: "দলের অনুগত সৈনিক, ভুল তথ্য পাঠানো হয়েছে,'' ইস্তফা নির্দেশে প্রতিক্রিয়া পঞ্চায়েত প্রধানের

Abhishek Banerjee: সোমবারের মধ্যে পদত্যাগের নির্দেশ দিলেন তিনি। সেই মতো পদত্যাগ করলেও, অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কাছে ভুল তথ্য পাঠানো হয়েছে বলে দাবি করেছেন ওই পঞ্চায়েত প্রধান। 

কলকাতা: রানাঘাটের (Ranaghat) সভামঞ্চ থেকে আরও এক পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবারের মধ্যে পদত্যাগের নির্দেশ দিলেন তিনি। সেই মতো পদত্যাগ করলেও, অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কাছে ভুল তথ্য পাঠানো হয়েছে বলে দাবি করেছেন ওই পঞ্চায়েত প্রধান। 

পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: রানাঘাটের মঞ্চ থেকে অভিষেকের নির্দেশের পরই এদিন পঞ্চায়েত প্রধান ইস্তফা দিয়েছেন। সোমবারের বদলে আজই বিডিও-র কাছে পদত্য়াগপত্র পাঠালেন পঞ্চায়েত প্রধান। ইস্তফা দেওয়ার আগেই রানাঘাটের তাতলা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থপ্রতিম দে বলেন, “আমি মানুষের কাছে যাইনি এটা ঠিক নয়। যে সংসদের কথা বলা হয়েছে, সেখানে সব থেকে বেশি উন্নয়ন হয়েছে। ওনার কাছে যাঁরা তথ্য পাঠিয়েছেন, তাঁরা সঠিক তথ্য পাঠাননি। ভুল তথ্য পাঠিয়েছেন। আমি দলের অনুগত সৈনিক। আমি সোমবার ইস্তফা দেব। গ্রামে নেই নেই করে দু-শো বার গেছি। তথ্য সঠিক যায়নি। কেউ কেউ বিকৃত তথ্য দিয়েছেন।’’

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে খোদ পঞ্চায়েত প্রধান ইস্তফা দেওয়ার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। এদিন নদিয়ায় মতুয়া গড়ে জনসভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রানাঘাটের মিলন মন্দির মাঠে সভার আয়োজন করা হয়। রানাঘাট সাংগঠনিক জেলা যুব তৃণমূলের ডাকে এই সভায় প্রধান বক্তা ছিলেন অভিষেক। এদিন সভামঞ্চ থেকে পঞ্চায়েত প্রধানের খোঁজও করেন তিনি। কিন্তু, অভিষেকের সভায় উপস্থিত ছিলেন না তৃণমূল পরিচালিত তাতলা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থপ্রতিম দে।

পঞ্চায়েত প্রধানের উদ্দেশের এদিনের জনসভা থেকে অভিষেক বলেন, "পার্থপ্রতিম দে, মানুষ সার্টিফিকেট দিলে আপনি প্রধান, না হলে নন। ৪ বছরে যদি গ্রামে একবারও না যান, আপনার প্রধান থাকার অধিকার নেই। সোমবার সকালের মধ্যে আমার কাছে ইস্তফা পাঠিয়ে দেবেন। ব্লক সভাপতিদের বললাম, যেখানে প্রধানের বিরুদ্ধে অভিযোগ, তার প্রভাব ব্লক সভাপতির ওপর পড়বে। আমি এখানে চাকদা ক্রস করার সময়, রানাঘাট ঢোকার পথে তাতলা ১ গ্রাম পঞ্চায়েত। পাড়ার নাম ধনিচা। গ্রামের নাম মহানালা গ্রাম। এখানে পঞ্চায়েত প্রধান আছেন? প্রধানকে জিজ্ঞেস করব, এখানে শেষ কবে গেছিলেন? প্রধান আছেন? ৪ বছর প্রধানের দেখা নেই। সে প্রধান থাকবে কেন?'' 

আরও পড়ুন: Suvendu Adhikari: "একজন বলেছেন টাইম হো গিয়া'' শুভেন্দুর দাবিতে জোর জল্পনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
Abhishek Banerjee : 'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget