এক্সপ্লোর

Panchayat Election 2023: মনোনয়ন জমা নিয়ে ধুন্ধুমার বারাবনিতে! হামলার অভিযোগ সিপিএমের

Paschim Bardhaman:বিডিও অফিসে ঢুকতে গেলে তাড়া করে মারধরের অভিযোগ করেছে বামেরা। কেতুগ্রামেও সিপিএম প্রার্থীকে মনোনয়নে বাধা ও মারধরের অভিযোগ উঠেছে।


কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হতেই বিভিন্ন জেলা থেকে আসছে অশান্তির খবর। কখনও বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ করছে। কখনও আবার তৃণমূলে নিজেদের মধ্যেই মারপিটের অভিযোগ সামনে আসছে। 

এবার বারাবনিতে সিপিএম প্রার্থীকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিডিও অফিসে ঢুকতে গেলে তাড়া করে মারধরের অভিযোগ করেছে বামেরা। কেতুগ্রামেও সিপিএম প্রার্থীকে মনোনয়নে বাধা ও মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার মনোনয়ন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম বর্ধমানের বারাবনি!দূরবীন দিয়ে খুঁজতে হয়, বিধানসভায় শূন্য হয়ে গিয়েছে, এমনই নানা কথায় যে দলকে নিশানা করে থাকেন শাসকদলের নেতারা। তাদেরই মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ। ঝান্ডা কেড়ে নিয়ে তাড়া, পুলিশের সামনেই ধাওয়া করে মারধর, ঘিরে ধরে বেধড়ক মারধর। শনিবার বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে গেলে,বারাবনিতে সিপিএম প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের অভিযোগ, অফিসে ঢুকতে গেলে তাড়া করে মারধর তৃণমূল কর্মী-সমর্থকরা। পাল্টা প্রতিরোধ করলে, দু'পক্ষের মধ্যেই সংঘর্ষ বেধে যায়। 

বারাবনির পুচড়া পঞ্চায়েতের সিপিএম প্রার্থী আফসানা খাতুন বলেন, 'নমিনেশন দিতে এসেছিলাম। কাল তাড়িয়ে দিয়েছিল। আমাদের মারধর করেছে তৃণমূল।'সিপিএমের পাশপাশি বিজেপিও তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে। বারাবনির দোমহানি পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী গোপীনাথ মণ্ডল বলেন, 'বিডিও অফিসে গেটে তৃণমূলের গুন্ডারা এসে চড়াও হয় জামা ছিঁড়ে দেয়।' বারাবনির পাশাপাশি কেতুগ্রামেও, সিপিএম প্রার্থীকে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কেতুগ্রাম ১ নম্বর ব্লকে বিডিও অফিসে যাওয়ার পথে রাস্তা আটকানো এবং  পুলিশের সামনেই সিপিএমকে মারধরের অভিযোগ উঠেছে। জখম এক সিপিএম কর্মীকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হয়। 

অভিযোগ অস্বীকার:
যদিও তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের কোনও অভিযোগই মানতে চাননি তৃণমূলের রাজ্য় সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। অভিযোগ মানেননি বারাবনির অঞ্চল তৃণমূল সভাপতিও।

অশান্ত ডোমকল:
মুর্শিদাবাদও অশান্ত। খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের অভিযোগ উঠল। অন্যদিকে ডোমকলে পিস্তল নিয়ে তৃণমূল নেতার দাপাদাপির ছবি ধরা পড়ল। উত্তপ্ত ডোমকলে তৃণমূল অঞ্চল সভাপতির কোমরে গোঁজা আগ্নেয়াস্ত্র।  ক্যামেরার সামনে সেই অবস্থায় পুলিশ তাঁকে ধরল। তখনই পুলিশ অফিসারকে বলতে শোনা গেল, 'সামনে পেলে এরকম হবে, পালিয়ে যেতে পারতেন, এবার থানায় যেতে হবে।' সারাংপুর অঞ্চলের তৃণমূল সভাপতি বাসির মোল্লার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। ডোমকলের বিডিও অফিস ঘিরে তৃণমূলের সশস্ত্র বাহিনী। সিপিএম-কংগ্রেসকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।  দু’পক্ষের মধ্যে মারপিট, ধস্তাধস্তি, বাঁশ-লাঠি নিয়ে ধাওয়া, সবই দেখা যায়। দফায় দফায় উত্তেজনা শুরু হয়। 

আরও পড়ুন: ঘন-লম্বা চুল পেতে বাড়িতেই করুন পরিচর্যা, চুলের যত্নে ব্যবহার করতে পারেন এই পাঁচ উপকরণ

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget