এক্সপ্লোর

Asansol Shootout: গাড়িতে উঠতেই ঘিরে ধরে গুলি! প্রাণে বাঁচলেন ব্যবসায়ী

Paschim Bardhaman News:প্রকাশ্য দিবালোকে গুলি চালাল কারা? কেন এভাবে ব্যবসায়ীকে টার্গেট করা হল? সেই উত্তর খুঁজতেই তদন্তে নেমেছে আসানসোল উত্তর থানার পুলিশ।

কৌশিক গাঁতাইত, আসানসোল: প্রকাশ্যে শ্যুটআউট আসানসোলে (Asansol Firing)। টার্গেট এক ব্যবসায়ী। খাবারের দোকান থেকে খাবার কিনে বাইরে বেরোতেই চলল গুলি। আসানসোলে এমন গুলিচালনার ঘটনায় আতঙ্ক গোটা এলাকায়। 

খাবার কিনে গাড়িতে ওঠার সময় অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। পরপর গুলি চললেও প্রাণে বেঁচেছেন ওই ব্যবসায়ী। গাড়িতে গুলি লাগলেও গুলি লাগেনি ব্যবসায়ী দীনেশ গড়াইয়ের গায়ে। সোমবার সকাল ১০টা নাগাদ এই হাড়হিম করা শ্যুটআউট হয় আসানসোল উত্তর থানার অন্তর্গত চন্দ্রচূড় লাগোয়া এলাকায়। ওই এলাকার ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর দাঁড়িয়েছিল ঠিকাদার দীনেশ গড়াইয়ের গাড়ি। রাস্তার ধারের দোকান থেকে খাবার কিনছিলেন দীনেশ গড়াই। খাবার কেনার পরে গাড়িতে উঠতেই সেই গাড়ি দুষ্কৃতীরা ঘিরে ধরে বলে অভিযোগ। কোনওক্রমে পালিয়ে যান দীনেশ ও তাঁর সঙ্গীরা। কিন্তু প্রকাশ্য দিবালোকে গুলি চালাল কারা? কেন এভাবে ব্যবসায়ীকে টার্গেট করা হল? সেই উত্তর খুঁজতেই তদন্তে নেমেছে আসানসোল উত্তর থানার পুলিশ। 

গোটা ঘটনায় জমি মাফিয়াদের বিরুদ্ধে আঙুল তুলেছেন খোদ স্থানীয় তৃণমূল (TMC) কাউন্সিলর। আসানসোল পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অর্জুন মাঝি বলেন, 'জমি মাফিয়ারা এই ঘটনার পিছনে রয়েছে।' এই শ্যুটআউটের ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, 'আসানসোলে দুয়ারে শ্যুটআউট কর্মসূচি নিয়েছে তৃণমূল। কাউকেই ছাড়বে না এরা। তৃণমূলের কাউন্সিলররাও বলছে যে জমি মাফিয়ার দৌরাত্ম্য চলছে। প্রকাশ্যে এসে গুলি করে চলে যাচ্ছে। এরপর ব্যবসায়ীরা টাকা নিয়ে চলে যাবে।' 

এবারই প্রথম না, বারবার শ্যুটআউটের খবরে শিরোনামে উঠে এসেছে আসানসোল এবং লাগোয়া কিছু এলাকা।  গত ১৭ ফেব্রুয়ারি, আসানসোলে হোটেলে ঢুকে মালিককে খুন করে দুষ্কৃতীরা। ভয়ঙ্কর সেই মুহূর্তের ছবি ধরা পড়েছিল হোটেলের ক্লোজ সার্কিট ক্যামেরায়। তারপরে পয়লা এপ্রিলে পশ্চিম বর্ধমানের শক্তিগড়ে খুন হয়েছিলেন কয়লা মাফিয়া রাজু ঝা। সেই ঘটনাতেও গাড়ি ঘিরে ধরে পরপর গুলি করে খুন করা হয়েছিল রাজু ঝাকে। তার পরপরেই ২৯ এপ্রিল জামুড়িয়ায় শ্যুটআউটে মৃত্যু হয় বিজেপি নেতা রাজেন্দ্র সাউ-এর। একটি গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ। এরপরে সেপ্টেম্বরের ১৪ তারিখ। ওইদিন সালানপুরের পেট্রোল পাম্পে চলেছিল গুলি। তেল ভরতে আসা দুষ্কৃতীর গুলি থেকে অল্পের জন্য রক্ষা পান পেট্রোল পাম্পের কর্মীরা। সিসি ক্যামেরার ধরা পড়ে ছবি। 

আরও পড়ুন: 'ভিক্ষাপাত্র নিয়ে দাঁড় করিয়ে দিল মমতার সরকার', TMC-তে তুলোধনা বিকাশরঞ্জনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
Pankaj Dutta : প্রয়াত IPS পঙ্কজ দত্তকে থানায় ডেকে যারপরনাই হেনস্থা, পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী
প্রয়াত IPS পঙ্কজ দত্তকে থানায় ডেকে যারপরনাই হেনস্থা, পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget