এক্সপ্লোর

Durgapur: ১৪ ঘণ্টা ধরে ৫ হাসপাতাল ঘুরেও ভর্তি হতে না পেরে রোগী মৃত্যুর অভিযোগ

Durgapur News: দুর্গাপুর মহকুমা হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল কলেজ, বর্ধমানের অনাময়, কাঁকসার গৌরীদেবী হাসপাতাল ও দুর্গাপুরের সনকা হাসপাতাল ঘুরেও সঙ্কটজনক ওই ব্যক্তিকে ভর্তি করা যায়নি বলে অভিযোগ।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড, অথচ ১৪ ঘণ্টা ধরে পাঁচটি হাসপাতাল (Hospital) ঘুরেও ভর্তি হতে না পেরে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর (Death without treatment) অভিযোগ। মৃতদেহ (Dead bosy) নিয়ে পথ অবরোধ (Road blockade) আত্মীয়-পরিজনেদের। মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলেন দুর্গাপুর (Durgapur) শহর লাগোয়া জব্বরপল্লির বাসিন্দারা।

দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যু

ঘটনার সূত্রপাত গতকাল দুপুর একটা নাগাদ। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মোটরবাইকের ধাক্কায় গুরুতর জখম হন ৬০ বছরের নির্মল মণ্ডল। পরিবারের অভিযোগ, এরপর দুর্গাপুর মহকুমা হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল কলেজ, বর্ধমানের অনাময়, কাঁকসার গৌরীদেবী হাসপাতাল ও দুর্গাপুরের সনকা হাসপাতাল ঘুরেও সঙ্কটজনক ওই ব্যক্তিকে ভর্তি করা যায়নি। রাত তিনটে নাগাদ মৃত্যু হয় ওই ব্যক্তির। প্রতিবাদে মৃতদেহ নিয়ে দুর্গাপুর-লাউদোহা রোড অবরোধ করেন মৃতের আত্মীয়-পরিজনেরা। ঘটনাস্থলে দুর্গাপুর ও লাউদোহা থানার পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের এখনও মেলেনি। 

দুর্ঘটনায় মৃত্যু ঘিরে ধুন্ধুমার

ঠিক এক মাস আগে বাঁকুড়া সদর থানার পুয়াবাগান এলাকায় বেপরোয়া লরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু হয়। এরপরেই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। একের পর এক লরিতে ভাঙচুর করা হয়, বাঁশের ব্যারিকেড ও কলাগাছ ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখানো হয়। 

স্থানীয় সূত্রে খবর, সকাল ১০টা নাগাদ ধলডাঙা থেকে পুয়াবাগানের দিকে যাওয়ার সময় ৬০ এ জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ হারান এক সাইকেল আরোহী। নিহতের নাম মানিক মিশ্র। বয়স ৫৫ বছর। পেশায় কৃষক ওই ব্যক্তি বাজার করে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই তিনি দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। পরপর ৬টি লরিতে চলে ভাঙচুর। শুরু হয় অবরোধ-বিক্ষোভ। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রায় এক ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। যদিও পুলিশ সূত্রে দাবি করা হয়, কোনও লরিকে ধাওয়া করা হয়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Suvendu Adhikari: চাঁদার জুলুম করলে, ঘুষের জন্য চাপ দিলেই এবার... মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কী কী পদক্ষেপ নেওয়া হবে?
চাঁদার জুলুম করলে, ঘুষের জন্য চাপ দিলেই এবার... মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কী কী পদক্ষেপ নেওয়া হবে?
Abhishek Banerjee: 'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?
পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget