এক্সপ্লোর

Paschim Bardhaman: ২৪ ঘণ্টায় পাকড়াও অপরাধী, সূত্র CCTV ফুটেজ

Durgapur News: ডেলিভারি সংস্থার অফিসের দরজা ভেঙে লুঠ করা হয় ক্যাশ বাক্স। সিসিটিভি ফুটেজ দেখতেই চোখ কপালে কর্মীদের।

মনোজ মুখোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: আড়াই লক্ষ টাকা চুরির কিনারা ২৪ ঘণ্টার মধ্যে। সূত্র সিসিটিভি (CCTV Footage) ক্যামেরার ফুটেজ। ধরা পড়ল অপরাধীরা।

রাতের অন্ধকারে অনলাইন ডেলিভারি সংস্থার ক্যাশ বাক্স ভেঙে আড়াই লক্ষ টাকা চুরির অভিযোগ উঠেছিল। তদন্ত শেষে পুলিশের জালে ধরা পড়লো সংস্থারই গাড়ি চালক। পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে তোলা হল মহকুমা আদালতে, আরও একজনের খোঁজে চলছে তল্লাশি।

জাতীয় সড়কের এক পাশে পুলিশ ফাঁড়ি আর অন্য পাশে অনলাইন ডেলিভারি সংস্থার অফিস (Robbery at Durgapur)। ক্যাশ অন ডেলিভারিতে যে টাকা আসে, সেটা থাকে সংস্থার অফিসেই। সেদিনও আড়াই লক্ষ টাকা রাখা হয়েছিল ক্যাশবাক্সে। পরদিন ব্যাঙ্কে জমা দেওয়ার কথা ছিল অফিসের ক্যাশ বাক্স। সুযোগ বুঝে সেই রাতেই ডেলিভারি সংস্থার অফিসের দরজা ভেঙে লুঠ করা হয় ক্যাশ বাক্স। আড়াই লক্ষ টাকা লোপাট করে। নিজেকে বাঁচাতে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে অপরাধী। 

চলতি মাসের ১৯ তারিখ এই ঘটনা ঘটেছিল। রাতের অন্ধকারে ঘটা এই চুরির ঘটনা পরদিন অর্থাৎ ২০ মার্চ সকালেই প্রকাশ্যে আসে। তারপরেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। সিসিটিভি ক্যামেরা শেষ মুহূর্তে ভাঙলেও দরজা ভেঙে ঢোকার এবং চুরি করার মুহূর্তের ফুটেজ থেকেই যায় মেশিনে। সেখানেই দেখা যায় যে চুরি করছে সে ডেলিভারি সংস্থার গাড়ির চালক রাজু বাউড়ি। সেই ফুটেজে চোরকে দেখতেই চোখ কপালে ওঠে অনলাইন ডেলিভারি সংস্থাটির কর্মীদের, সঙ্গে সঙ্গেই চিনতে পারেন তাঁরা। দুর্গাপুর থানায় দায়ের করা হয় অভিযোগ। তদন্তের ভিত্তিতে ২০ মার্চ রাতেই দুর্গাপুরের (Durgapur News) নাগার্জুন এলাকা থেকে রাজু বাউড়িকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় চুরি যাওয়া নগদ আড়াই লক্ষ টাকাও। শুক্রবার পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। ওই অনলাইন ডেলিভারি সংস্থার অফিসের দায়িত্বে থাকা সৌমেন ঘটক বলেন, '১৯ মার্চ রাতে এই চুরির ঘটনাটি ঘটেছিল। ২০ তারিখ সকালে দেখি অফিসের দরজা ভাঙা এবং ভিতরে ঢুকতেই দেখি ক্যাশ বাক্সও ভাঙা অবস্থায় পড়ে রয়েছ।' তখন দেখা যায় ক্যাশ বাক্সে রাখা আড়াই লক্ষ টাকা নেই। দুর্গাপুর থানায় অভিযোগের পরেই তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ধরাও পড়েছে তাদের সংস্থারই একজন কর্মী রাজু বাউড়ি। আরও সিসিটিভি ক্যামেরায় নজরদারি বাড়ানো হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়
Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget