এক্সপ্লোর

Durgapur Steel Plant: দুর্গাপুর স্টিল প্লান্টে আধিকারিকের রহস্যমৃত্যু, লিফটের নীচ থেকে উদ্ধার দেহ

Paschim Bardhaman News: কীভাবে মৃত্যু, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। গোটা ঘটনায় কারখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে শ্রমিক সংগঠনগুলি। 

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আধিকারিকের রহস্যমৃত্যু। অফিসে আসার পরই নিখোঁজ হয়ে যান তিনি। প্রায় ১৫ ঘণ্টা পর কারখানা চত্বরে একতলায় লিফটের নীচ থেকে উদ্ধার হয় দেহ। মৃত সুমিত ভট্টাচার্য দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ’র' মেটিরিয়াল বিভাগের জেনারেল ম্যানেজার ছিলেন। কারখানা চত্বরে নিরাপত্তার দায়িত্বে থাকা CISF তল্লাশি চালিয়েও ওই ম্যানেজারের সন্ধান পায়নি। এর পর খবর যায় দুর্গাপুর থানায়। পুলিশ কুকুর এনেও তল্লাশি চলে। রাত আড়াইটে নাগাদ লিফটের নীচে পড়ে থাকতে দেখা যায় আধিকারিকের দেহ। কী ভাবে এই মৃত্যু, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। গোটা ঘটনায় কারখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে শ্রমিক সংগঠনগুলি। (Durgapur Steel Plant)

দুর্গাপুর সিটি সেন্টারের বাসিন্দা সুমিত। শনিবার সকাল ১১টায় নাগাদ নজের গাড়ি নিয়ে কারখানায় পৌঁছন তিনি। কিন্তু তার পর থেকে আর খোঁজ পাওয়া যায়নি তাঁর। তন্ন তন্ন করেও সন্ধান মেলেনি। এর পর  খবর যায় দুর্গাপুর থানায়। সিআইএসএফ-এর পাশাপাশি পুলিশ তদন্তে নামে। রাষ্ট্রায়াত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফ-এর। রাত আড়াইটে নাগাদ রুটিন তল্লাশির সময় তারাই একটি লিফটের নীচ থেকে সুমিতের মৃতদেহ উদ্ধার হয়। কী ভাবে লিফটের নীচে এই ঘটনা ঘটল, আদৌ দুর্ঘটনা, না কি এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে, তদন্ত করে দেখছে দুর্গাপুর থানার পুলিশ। (Paschim Bardhaman News)

দুর্গাপুর ইস্পাত হাসপাতাল থেকে এদিন সুমিতের দেহ বর্ধমান মেডিক্যাল কলেজে। সেখানে ময়নাতদন্ত হবে মৃতদেহের। ম্যাজিস্ট্রেট এসে ইনকোয়েস্টও করে গিয়েছেন। সূত্রের খবর, সুমিতের গলায় একটি দাগ পাওয়া গিয়েছে। ফলে গোটা ঘটনায় রহস্য দেখা দিয়েছে। কর্মস্থলে গাড়ি, ব্যাগ পড়ে থাকার পর কোথায় নিখোঁজ হয়ে গিয়েছিলেন, উঠছে প্রশ্ন। আধিকারিকের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া তার সহকর্মীদের মধ্যে। দুর্গাপুর ইস্পাত কারখানার ইউনিয়নগুলি নিরাপত্তায় গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছে।

মৃতের পরিবার এবং আত্মীয়রা জানিয়েছেন, ভোর ৪টের সময় খবর পান তাঁরা। লিফ্টের নীচে দেহ কী করে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরাও। সঠিক ভাবে তদন্ত হোক, চাইছেন তাঁরা। ইউনিয়ন জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। কারখানার ভিতরে আধিকারিকের এমন মৃত্যুর বিহিত হওয়া উচিত বলে জানিয়েছেন ইউনিয়নের সদস্যরা। শুধু তাই নয়, যে লিফটের নীচে থেকে দেহ উদ্ধার হয়েছে, সেটি নিয়ে একাধিক বার অভিযোগও জানানো হয় বলে জানিয়েছেন তাঁরা।

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget