এক্সপ্লোর

Jamuria Flying Object: হঠাৎ আকাশ থেকে ছুটে এল গোলাকার চাকতি! মাটি ফুটো করে ঢুকে গেল পাতালে!

West Burdwan News: জামুড়িয়ার তিনটি জায়গায় আজ সকাল ন'টা নাগাদ এই ঘটনা ঘটে। কোথাও খোলা মাঠে তৈরি হল গভীর গর্ত, কোথাও ক্ষতিগ্রস্ত হল চারটি বাড়ি।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান:  আর চার-পাঁচটা দিনের মতো ছিল বৃহস্পতিবার। একের ভোটের উত্তাপ, আরেকদিকে তীব্র তাপপ্রবাহ বইছে পশ্চিম বর্ধমান। এরই মাঝে ঘটে গেল ভয়ঙ্কর এক কাণ্ড। আকাশ থেকে ছুটে এল একটি গোলাকার বস্তু । তীব্র গতিতে আছড়ে পড়ল মাটিতে! এই ঘটনায় এলাকায় রীতিমতো চরম চাঞ্চল্য ঘটেছে। 

জামুড়িয়ার তিনটি জায়গায় আজ সকাল ন'টা নাগাদ এই ঘটনা ঘটে। কোথাও খোলা মাঠে তৈরি হল গভীর গর্ত, কোথাও ক্ষতিগ্রস্ত হল চারটি বাড়ি। জামুড়িয়ার ইকড়া গ্রামের বাসিন্দাদের দাবী সকালে আওয়াজ পেয়েই আকাশের দিকে তাকিয়ে দেখতে পান গোলাকার একটি চাকতির মতো কোন একটি বস্তু তীব্র গতিতে ছুটে আসছে । কোনও কিছু বুঝে ওঠার আগেই বস্তুটি একটি বাড়ির ছাদ ফুটো করে মেঝেতে ঢুকে যায় । বস্তুটির গতিবেগ এতটাই বেশি ছিল যে আশপাশের আরো দু-তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু কি ছিল বস্তুটি তা নিয়ে জল্পনা শুরু হয়! 

পুলিশ সূত্রে দাবী পার্শ্ববর্তী এলাকার একটি বেসরকারি সংস্থার একটি যন্ত্রের চাকা (Wheel) ঘুরতে থাকা অবস্থায় কোনভাবে খুলে যায়। সেগুলোই এলাকার বিভিন্ন জায়গায় আছড়ে পড়ে ।

স্থানীয় বাসিন্দা বুদ্ধদেব রজক বলেন, '৮.৫০ থেকে ৮.৫৫ নাগাদ একটি হেলিকপ্টারের মতো আওয়াজ পাই। এরপর হঠাৎই দেখি মাটি কাঁপতে শুরু করে। এই বাড়ির সামনে যখন আসি তখন দেখি ধোঁয়ায় ভরে গিয়েছে চারিদিক। এসে দেখি দোতলা বাড়ির অংশ ভাঙা, পাশের একটি টালির ঘর ভাঙা, উঠোনে তিনফুটের গর্ত হয়ে গিয়েছে। এই বাড়ির মেয়ে এই ঘটনায় আহত হয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি। শুধু এই এলাকা নয় একাধিক এলাকায় এমন ঘটনা ঘটেছে। এটা কী ঘটল সেটাই আমরা কেউ বুঝতে পারছি না। আমাদের গ্রামে চারটে বাড়ি এফেক্টেড। 

আরও পড়ুন, কোভিশিল্ডে শরীরে বিরল রোগ-পার্শ্বপ্রতিক্রিয়া, অ্যাস্ট্রাজেনেকার 'দায় স্বীকারে' বিশ্বজুড়ে চাঞ্চল্য

আরেক বাসিন্দা ভৈরব চট্টোপাধ্যায় বলেন, 'রাস্তা দিয়ে যাচ্ছি। দেখলাম অনেকে উপরের দিকে তাকিয়ে দেখছেন। হঠাৎ আমিও দেখলাম টায়ারের মতো একটা গোলাকার বিরাট বস্তু। নিমেষের মধ্যে উড়ে এসে পড়ল। ভেবেছিলাম পাশে বাঁশ বাগানে পড়ল বোধহয়। পড়ে দেখলাম এঁদের বাড়িতে এসে পড়েছে। 

তবে এই গোলাকার বস্তুটি আসলে কী তা নিয়ে জোর জল্পনা চলছে।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget