এক্সপ্লোর

Paschim Burdwan News : নীলবাতি গাড়িতে জিএসটি আধিকারিক পরিচয় দিয়ে তোলা তোলার চেষ্টা! শ্রীঘরে কাকা-ভাইপো

Fraudstar Arrested : নীলবাতি লাগানো গাড়ি নিয়ে জিএসটি আধিকারিক পরিচয়ে তোলা আদায়ের চেষ্টা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে কোক ওভেন থানার পুলিশ গ্রেফতার করল ২ অভিযুক্তকে। ধৃতরা সম্পর্কে কাকা ভাইপো।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর (পশ্চিম বর্ধমান) : কাকা-ভাইপোর চাঞ্চল্যকর কীর্তি। GST আধিকারিক পরিচয়ে তোলা আদায়ের চেষ্টার অভিযোগ।নীল বাতি লাগানো গাড়ি নিয়ে পালিয়েও শেষরক্ষা হল না। তোলাবাজির চেষ্টার অভিযোগে, পশ্চিম বর্ধমানের (Paschim burdhman) দুর্গাপুরে (durgapur) কোক ওভেন থানা এলাকার বাসিন্দা কাকা-ভাইপো বাসুদেব পাল ও জগদীশ পালকে গ্রেফতার করল পুলিশ (Police)। 

রীতিমতো ছক কষে সিনেমার কায়দায় তোলা আদায়ের ছক। ধোঁকা দেওয়ার জন্য ব্যবহার করা হয় নীলবাতি লাগানো গাড়ি। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। কতদিন ধরে অভিযুক্তরা এই কাজ করছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ। 

কীভাবে প্রতারণা

কিন্তু কীভাবে করা হত প্রতারণা? কীভাবেই বা জোগাড় হল নীলবাতি লাগানো গাড়ি? পুলিশ সূত্রে দাবি, নীলবাতি লাগানো যে গাড়িটি ব্যবহার করেছে অভিযুক্তরা সেটি GST দফতরে ভাড়ায় খাটানো হত। গাড়িটি চালাতেন বাসুদেব পাল। অভিযোগ, GST আধিকারিককে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ বাড়িতে নামিয়ে গাড়িটি নিয়ে দুর্গাপুর স্টেশন রোডে চলে আসেন বাসুদেব। সঙ্গে ছিলেন ভাইপো জগদীশ। তারপর সন্ধের দিকে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে ২টি পাথর বোঝাই লরি থামান তাঁরা। 

পুলিশের জালে

বাসুদেব নিজেকে GST আধিকারিকক পরিচয় দেন। কাগজপত্র দেখার ছলে ২টি লরির চালকের কাছ থেকে ৬ হাজার টাকা চাওয়া হয় বলে অভিযোগ। লরি চালকরা জোরদার প্রতিবাদ করলে কাকা-ভাইপো লরির কাগজপত্র নিয়ে দুর্গাপুর ব্যারাজের দিকে পালিয়ে যান। লরি চালকরা সেই সময় ঘটনার কথা জানান পুলিশের টহলদার গাড়িকে। পুলিশ তখন ধাওয়া করে ২ জনকে ধরে ফেলে।

কিন্তু কাকা-ভাইপো আগেও কি একই কাজ করেছেন? এ সবই খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, কিছুধিন আগেই পশ্চিম বর্ধমানের অন্ডালে ছড়ায় ডায়রিয়া-আতঙ্ক। জল বাহিত রোগে আক্রান্ত হন একই গ্রামের ২০-২৫ জন। বেশ কয়েকজনকে ভর্তি করতে হয় হাসপাতালে। গ্রামে পাঠানো হয় মেডিক্যাল টিম। 

আরও পড়ুন- মধ্যরাতে অন্ডালে দু:সাহসিক ডাকাতি! সোনার গয়না-সহ লক্ষাধিক টাকা লুট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget