এক্সপ্লোর

Shatrughan Sinha : "সামনে ছটপুজো, কিন্তু নিখোঁজ বিহারীবাবু", শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে কুলটির বিভিন্ন এলাকায় পোস্টার

TMC MP : বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া আসালসোল অনেক অবাঙালি রয়েছে। সাত-আট জায়গায় এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর

কৌশিক গাঁতাইত, আসানসোল : সামনে ছট পুজো (Chat Puja 2022)। কিন্তু বিহারীবাবু নিখোঁজ। আসানসোলের তৃণমূল সাংসদ (Asansol TMC MP) শত্রুঘ্ন সিন্হার (Shatrughan Sinha) বিরুদ্ধে এমনই পোস্টার পড়ল কুলটির বিভিন্ন এলাকায়। পোস্টারের নীচে লেখা, বিহারী জনতা আসানসোল। 

বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া আসালসোল অনেক অবাঙালি রয়েছে। সাত-আট জায়গায় এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সেলিম আনসারির দাবি, এইসব পাগল লোকেদের কাজ। উনি তো মাসে মাসে আসানসোলে আসেন।

দিলীপের কটাক্ষ-

এনিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "উনি মন্ত্রী থাকতেও বিদেশে ঘুরতেন। সাংসদ থাকতেও তা-ই। তাঁকে যাঁরা পছন্দ করেছেন, তাঁদের এটা মেনে নিতেই হবে। সেইজন্য উনি বিজেপিতে টিকতে পারেননি। কারণ, এখানে খেটে কাজ করে, লোকের সঙ্গে থেকে রাজনীতি করতে হয়। যে পার্টিতে উনি গেছেন, সেই পার্টিতে অনেক নেতা-কর্মী নিখোঁজ আছেন। অনেকে ভেতরে চলে গেছেন। সেই কালচারের লোক। ঠিকই আছে।" 

তাঁর হাত ধরেই কয়লাখনি এলাকায় প্রথমবার পদ্ম সরিয়ে ফুটেছে ঘাসফুল। উপনির্বাচনে বিজেপির দু’বারের জেতা কেন্দ্র আসানসোলে, সেখান থেকে জিতেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। তাঁকে দাঁড় করিয়ে উপনির্বাচনে তৃণমূল প্রথমবার শুধু আসানসোল কেন্দ্রে বিজেপির থেকে জয়-ই ছিনিয়ে নেয়নি, বিজেপির জয়ের মার্জিনের রেকর্ডও ভেঙে দিয়েছে। ৩ লক্ষেরও বেশি মার্জিনে আসানসোল থেকে জয়ী হয়েছেন শত্রুঘ্ন। ২০২৪ সালের লোকসভা ভোটের দু’বছর আগে কখনও না জেতা আসানসোলে জিতেছে তৃণমূল। 

ভোটের ফল প্রকাশের পর শত্রুঘ্ন সিনহা বলেন, "এই জয়ের মুকুট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাতেই থাকবে। জয়ের কৃতিত্ব আসানসোলের জনতার।‘’এই জয়ের জন্য আসানসোলের তৃণমূলের কর্মীদেরও ধন্যবাদ জানান প্রার্থী।

একমাত্র ১৯৬৭ সাল বাদ দিলে, ১৯৫৭ থেকে শুরু করে ২০০৯ অবধি, আসানসোল লোকসভা কেন্দ্রে জিতেছে হয় কংগ্রেস নয়, সিপিএম। ২০১৪ সালে দেশজুড়ে মোদি-ঝড়ের আবহে, প্রথমবার এই কেন্দ্রে ৭০ হাজার ৪৮০ ভোটে জেতেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। ২০২১ সালের বিধানসভা ভোটে এই ৭টা বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫টায় তৃণমূল জেতে। ২টো কেন্দ্রে জেতে বিজেপি। এরপর পুরভোটে ১০৬ ওয়ার্ডের আসানসোল পুরসভায় তৃণমূল একাই ৯১টি আসনে জেতে। এখানে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেও লাভ হয়নি বিজেপির। তিনি দ্বিতীয় স্থানে ছিলেন।

আরও পড়ুন ; পদ্ম সরিয়ে ফুটল ঘাসফুল, আসানসোলে রেকর্ড জয় তৃণমূলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Madan Mitra Son: ৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
Bengali Live News Update: ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে

ভিডিও

Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget