এক্সপ্লোর

Agnimitra Paul : অগ্নিমিত্রাকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান, 'পাড়ায় পাড়ায় দিদিভাই' কর্মসূচি চলাকালীন BJP-TMC হাতাহাতি রানিগঞ্জে

BJP MLA : যদিও অগ্নিমিত্রার দাবি, তাঁকে দেখলেই তৃণমূল ভয় পাচ্ছে। তাই তারা চাইছে না তিনি এলাকার কোথাও যান। 

কৌশিক গাঁতাইত, রানিগঞ্জ : রানিগঞ্জের এগারায় অগ্নিমিত্রা পালের কর্মসূচি ঘিরে চরম উত্তেজনা ছড়াল। এদিন 'পাড়ায় পাড়ায় দিদিভাই' কর্মসূচি চলাকালীন বিজেপি বিধায়ককে ঘিরে চলে 'গো ব্যাক' স্লোগান। বিধায়কের সামনেই তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এগারায় অগ্নিমিত্রায় কর্মসূচির সময় তৃণমূলের কয়েকজন এসে সেখানে 'মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ',' অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ' স্লোগান দিতে থাকেন। পাল্টা স্লোগান তোলেন বিজেপি বিধায়কও। দু'পক্ষের স্লোগান যুদ্ধের মধ্যেই তৃণমূল-বিজেপি হাতাহাতিতে জড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর অগ্নিমিত্রা সেখান থেকে চলে যান। তৃণমূলের অভিযোগ, বিজেপি বিধায়ককে গত পাঁচ বছর ধরে এলাকায় দেখা যায়নি। সেই কারণেই সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। যদিও অগ্নিমিত্রার দাবি, তাঁকে দেখলেই তৃণমূল ভয় পাচ্ছে। তাই তারা চাইছে না তিনি এলাকার কোথাও যান। 

বিজেপি বিধায়কের কথায়, "যেখানে অগ্নিমিত্রা পাল যাচ্ছে সেখানে অগ্নিমিত্রা পালকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ, ওদের তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে। এরা তো সাধারণ মানুষ নয়। এখানকার যে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের...বিবেক মণ্ডল...তাঁর গুণ্ডাবাহিনী। তারা আবার কথা বলতে আসে...তৃণমূল...যে তারা আবার কী কী কাজ করেছে...তাকে তার জবাব দিতে হবে। আজ তাঁদের সাংসদকে খুঁজে পাওয়া যায় না। সে জিজ্ঞাসা করছে এখানকার ক্লাবের নাম কী ? তারা জানে না যে বিধায়কের কাজ পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে কোথায় নালা খারাপ আছে, কোথায় নালা পরিষ্কার হয় না, কোথায় লাইট লাগানো হয় না...সেটা বিধায়কের কাজ না। সেটা পঞ্চায়েত সদস্য, কাউন্সিলরের কাজ। আজ আমরা বাড়ি বাড়ি যাচ্ছি মানুষকে বোঝানোর জন্য যে এই ১৫ বছর মমতা বন্দ্যোপাধ্যায় যে ঠকিয়েছেন সেটা বাংলার মানুষের বোঝা দরকার।"  

দিনকয়েক আগেই অগ্নিমিত্রা পালের মন্তব্য ঘিরে উত্তেজনা ছড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভায়। বিধানসভায় অগ্নিমিত্রার বিরুদ্ধে নিন্দাপ্রস্তাব আনা হয়। পাশাপাশি, স্বাধিকারভঙ্গের নোটিস দেওয়ার প্রস্তাবও জমা পড়ে বিধানসভায়। অগ্নিমিত্রার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার পক্ষে সওয়াল করেন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিও। (Agnimitra Paul) রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অগ্নিমিত্রার বিরুদ্ধে নিন্দাপ্রস্তাব আনেন। স্বাধিকারভঙ্গের প্রস্তাবও জমা পড়ে। বিধানসভার অধিবেশন শুরু হতে, অধ্যক্ষের অনুমতি নিয়ে নিন্দাপ্রস্তাবটি পড়ে শোনান শোভনদেব। শোভনদেব যখন নিন্দাপ্রস্তাব পাঠ করছেন, সেই সময়ই বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। তাঁদের দাবি, বিধানসভার রেকর্ড থেকে অগ্নিমিত্রার মন্তব্য বাদ দেওয়া হয়েছে। তাও কেন নিন্দাপ্রস্তাব, স্বাধিকারভঙ্গের নোটিস। বিজেপি-র দাবি, আসলে চাপ সৃষ্টি করাই লক্ষ্য। (West Bengal Assembly

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

CJP Leader: গতকাল আটক, আজ ছাড়া পেলেন CJP-র ৩ প্রধান
Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget