এক্সপ্লোর

Paschim Medinipur News: দলের বিরুদ্ধে ক্ষোভ, অপসারণের পরেই বিস্ফোরক তৃণমূল নেতা

TMC: অপসারিত তৃণমূল নেতা অভিযোগ করেন, প্রকাশ্যে প্রোমোটারদের দলে আনা হবে না বললেও, তাদেরকেই পদে বসানো হচ্ছে। দল বলছে, এক ব্যক্তি, এক পদ। অথচ কার্যক্ষেত্রে তা হচ্ছে না।

বিশ্বজিৎ দাস, খড়গপুর (পশ্চিম মেদিনীপুর): পদ থেকে অপসারণের পরেই বিস্ফোরক খড়গপুরের তৃণমূল নেতা। দলের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ। ১ সেপ্টেম্বর, খড়গপুরে তৃণমূলের শহর সভাপতি পদ থেকে দীপেন্দু পালকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় সূর্যপ্রকাশ রাওকে। এরপরই অপসারিত তৃণমূল নেতা অভিযোগ করেন, প্রকাশ্যে প্রোমোটারদের দলে আনা হবে না বললেও, তাদেরকেই পদে বসানো হচ্ছে। দল বলছে, এক ব্যক্তি, এক পদ। অথচ কার্যক্ষেত্রে তা হচ্ছে না। ভোটের সময় যারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে তৃণমূলকে শেষ করার চেষ্টা করে, দল তাদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন খড়গপুরের অপসারিত তৃণমূল নেতা। বিতর্ক এড়িয়ে তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, লোকসভা ভোটের কথা মাথায় রেখেই দলীয় স্তরে রদবদল। এক চোরকে সরিয়ে আরেক চোর আনাই তৃণমূলের সাংগঠনিক রদবদল, পাল্টা কটাক্ষ বিজেপির। 

পঞ্চায়েত প্রধানের ৩ কোটি টাকার বাড়ি: বাঁকুড়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ৩ কোটি টাকার বাড়ি। ৫ বছরে মানুষের নয়, উন্নয়ন হয়েছে শুধু প্রধানেরই! ফেসবুকে পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ । বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ সভাপতির। সম্মানহানির জন্য এসব বলা হচ্ছে। যে কোনও তদন্তে রাজি। মন্তব্য তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। 

কিছুদিন আগে নতুন তৃণমূলের সুর শোনা গেল দেগঙ্গার ব্লক তৃণমূল সভাপতির গলায়। তিনি বলেন, নতুন তৃণমূল অন্যায়ের সঙ্গে আপোষ করে না। দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। তাই পার্থ চট্টোপাধ্যায়ের মতো মানুষকেও দূরে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল নেতার মন্তব্যে কটাক্ষ ছুড়ে দেয় বিজেপি। 

স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে ED’র হাতে গ্রেফতার হওয়ার পর জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়! দলের আরেক হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলও এখন জেল হেফাজতে। বিরোধীরা দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে লাগাতার বিঁধছে। এই অবস্থায়, উত্তর থেকে দক্ষিণ কলকাতা জুড়ে দেখা মিলেছিল এই হোর্ডিং-এর!যাতে লেখা ‘নতুন তৃণমূল’।  এবার নতুন তৃণমূলে সুর শোনা গেল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ব্লক তৃণমূল সভাপতি আনিসুর রহমানের গলায়।  

শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভায় গিয়ে তিনি বলেন, নতুন তৃণমূল দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। তাই পার্থ চট্টোপাধ্যায়কেও দূরে সরিয়ে দেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগে গ্রেফতারির পরই দলীয় ও সরকারি সব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হয়েছে। দায়িত্ব কমেছে অনুব্রতরও। এই পরিস্থিতিতে, ব্লক সভাপতির নতুন তৃণমূল বার্তায় কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। 

২০২৩-এ পঞ্চায়েত ভোট। ২০২৪-এ লোকসভার মহাযুদ্ধ। তার আগে ঐক্যবদ্ধ দলকে ময়দানে নামাতে তৎপর তৃণমূল নেতৃত্ব। এই প্রেক্ষিতে ‘নতুন তৃণমূল’ বার্তা অত্যন্ত ইঙ্গিতবাহী বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget