এক্সপ্লোর

Paschim Medinipur News: দিঘায় জগন্নাথ দর্শনে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারাল চারচাকা গাড়ি, বেলদায় দুর্ঘটনায় মৃত ৪ !

Belda News: দুর্ঘটনার জেরে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বেলদা থানার পুলিশ। 

অমিত জানা, বেলদা : সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা। দিঘায় জগন্নাথদেবের দর্শন করতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন চার জন। পশ্চিম মেদিনীপুরের বেলদায় গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৪। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক-সহ ৪ জনের। সকাল ৬টা নাগাদ বেলদার রানিসরাই এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। অতিরিক্ত গতি, নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার বিস্তারিত...

সকাল তখন ৬টা। আসানসোল থেকে একটি চারচাকা গাড়িতে চেপে দিঘায় জগন্নাথদেবের দর্শন করতে যাওয়ার সময় হঠাৎই রানিসরাই এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পেরিয়ে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। সেই সময় উল্টো দিকের লেনে একটি লরি আসছিল। খড়গপুরের দিকে লরিটি যাচ্ছিল। সামনে গাড়ি চলে আসায় লরিটি তাতে ধাক্কা মারে। লরির ধাক্কায় কার্যত দুমড়ে মুচড়ে যায় চারচাকা গাড়িটি। অনেক চেষ্টায় গাড়ি থেকে চার জনকে উদ্ধার করে বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বেশ কিছুক্ষণ গ্যাসকাটার ব্যবহার করে গাড়ি থেকে তাঁদের উদ্ধার করা হয়। সেখান থেকে তাঁদের বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বেলদা থানার পুলিশ। 

গত মে মাসের গোড়ার দিকে বেপরোয়া গতির বলি হন তিন জন। হাওড়ার বাগনানে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় একই পরিবারের ৩ জনের। মৃতদের মধ্যে ২ জন এ বছর মাধ্যমিক পাস করে। আমতা-জয়পুর রোডে তেঁতুলমুড়ি সেতুর কাছে দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাইকে চড়ে জয়পুরে মেলায় গেছিলেন বছর ৩০-এর বিকাশ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন ১৭ বছরের দুই কিশোর। ফেরার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়েন ৩ জন। কারও মাথায় হেলমেট ছিল না। হাসপাতালে নিয়ে গেলে ৩ জনকেই মৃত বলে ঘোষণা করা হয়।

অন্যদিকে, ভোরের জয় রাইডে বেরিয়ে উল্টোডাঙা উড়ালপুলে দুর্ঘটনায় মৃত্যু হয় দুই ভাইয়ের। ভোর সাড়ে ৫টা নাগাদ EM বাইপাসের দিক থেকে হেলমেট ছাড়াই একটি বাইকে যাচ্ছিলেন ৪ জন। বেপরোয়া গতিতে একটি গাড়িকে ওভারটেক করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোডাঙা উড়ালপুলের লেকটাউনগামী লেনে রেলিংয়ে ধাক্কা মারে বাইক। ৪ জনই উড়ালপুলের ওপর ছিটকে পড়েন।

সেরা শিরোনাম

Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget