এক্সপ্লোর

Paschim Medinipur: পুরভোটের আগে পশ্চিম মেদিনীপুরে বিজেপি-তে ভাঙন, তৃণমূলে যোগ জেলা সভাপতি সহ কয়েকশো কর্মীর

Municipal Elections 2022: ফের দিলীপ ঘোষ থাকাকালীন খড়গপুরে বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন বিজেপি যুব মোর্চার প্রায় ২০০ জন সদস্য। বিপদে পাশে দাঁড়ানোয় তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত, দাবি দলত্যাগীদের।

অলোক সাঁতরা, মেদিনীপুর: মেদিনীপুরে (Medinipur) পুরসভা নির্বাচনের (Municipal Election) আগে পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) বিজেপি-তে (BJP) ভাঙন। রবিবার জেলা বিজেপি-র সহ-সভাপতি তাঁর অনুগামীদের নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে (TMC)। রবিবার সন্ধেবেলা জেলা তৃণমূল কার্যালয়ে হাজির হয়ে তাঁরা রাজ্যের শাসক দলে যোগদান করেন।

এই যোগদানের বিষয়ে জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, ‘আমাদের দলে যোগদানকারীদের মধ্যে আছেন বিজেপি-র জেলা সহ-সভাপতি শিবু পানিগ্রাহী, সিমা পানিগ্রাহী, এসসি মোর্চা নেতা গৌতম ঘড়াই, পম্পা দাস, অরিজিৎ দেবদাস সহ কয়েকশো বিজেপি কর্মী। দলীয় কার্যালয়ে উপস্থিত হওয়া এই শতাধিক কর্মী ছাড়াও তাঁদের প্রায় ৪০০ অনুগামী তৃণমূলের ছাতার তলায় এসেছেন।’

আরও পড়ুন পুরভোটের আগে উলুবেড়িয়ায় বিজেপিতে ভাঙন, তৃণমূলে হাওড়া গ্রামীণের প্রাক্তন সভাপতি

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রবিবার একটি ছোট কর্মী বৈঠকের মাধ্যমে এই যোগদান কর্মসূচি হয়েছে মেদিনীপুর শহরে। পুরসভা নির্বাচনের আগে এই যোগদানের ফলে মেদিনীপুর পুরসভা এলাকায় বিজেপি-র আরও খানিকটা কোমর ভেঙে দেওয়া হল বলেই দাবি করছেন তৃণমূলের জেলা নেতারা।

এদিকে, ফের দিলীপ ঘোষ শহরে থাকাকালীন খড়গপুরে বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন বিজেপি যুব মোর্চার প্রায় ২০০ জন সদস্য। গতকাল খড়গপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোটের প্রচার করছিলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সেই সময় ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের যোগদান মেলায় হাজির হন বিজেপি যুব মোর্চার সদস্যরা। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার উপস্থিতিতে তাঁরা রাজ্যের শাসক দলে নাম লেখান।

বিজেপিত্যাগী নেতা-কর্মীদের দাবি, বিপদে পাশে দাঁড়ানোয় তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তৃণমূল নেতৃত্বের কটাক্ষ, দিলীপ ঘোষ খড়গপুরে এলেই দল ছাড়বেন বিজেপি কর্মীরা। বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতির পাল্টা দাবি, পুলিশের ভয় দেখিয়ে, হুমকি দিয়ে দলবদল করাচ্ছে তৃণমূল।

অন্যদিকে, রবিবার ঝাড়গ্রাম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে প্রচারে যান দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থী অশোক কুমার মহান্তির সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি। প্রচারে হাজির বিজেপি জেলা সভাপতি তুফান মাহাতো-সহ একাধিক নেতৃবৃন্দ। এদিন সকালে খড়গপুর শহরেও প্রচার করেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Swimmer Sayani Das: অর্থই বাধা হতে চলেছিল স্বপ্নপূরণের, অবশেষে সপ্ত সিন্ধু জয়ের লক্ষ্যে পাড়ি দিচ্ছেন সায়নী
অর্থই বাধা হতে চলেছিল স্বপ্নপূরণের, অবশেষে সপ্ত সিন্ধু জয়ের লক্ষ্যে পাড়ি দিচ্ছেন সায়নী
News Live Updates: দিল্লিতে বিজেপির সদর দফতরে মুখ্যমন্ত্রী,পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে হয় আলোচনা, খবর সূত্রের
দিল্লিতে বিজেপির সদর দফতরে মুখ্যমন্ত্রী,পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে হয় আলোচনা, খবর সূত্রের
Mamata Banerjee: পালাবদলের পর ভাড়া নেওয়া পার্টি অফিস ছাড়তে মমতাকে ফোন মডার্ন ডেকোরেটিংয়ের মালিকের
Mamata Banerjee: পালাবদলের পর ভাড়া নেওয়া পার্টি অফিস ছাড়তে মমতাকে ফোন মডার্ন ডেকোরেটিংয়ের মালিকের
DCP Shantanu Sinha Biswas: প্রোমোটার-পুলিশ-পলিটিশিয়ান দুর্নীতির ট্রায়াঙ্গেলে জড়িতদের গারদে ঢোকাতে পারবে কি ইডি?
প্রোমোটার-পুলিশ-পলিটিশিয়ান দুর্নীতির ট্রায়াঙ্গেলে জড়িতদের গারদে ঢোকাতে পারবে কি ইডি?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget