এক্সপ্লোর

BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য

BJP News: বিজেপি বনাম বিজেপির এই ঘটনায় বুধবার ডেবরায় বিক্ষোভ-মিছিলে হাঁটলেন বিজেপি বিধায়কের অনুগামীরা। তবে মিছিলে ছিল না কোনও বিজেপির দলীয় পতাকা।

পশ্চিম মেদিনীপুরের ডেবরা : পশ্চিম মেদিনীপুরের ডেবরায়, তোলাবাজির প্রতিবাদ করায় দলেরই কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক। সেই ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা কেটে গেলেও, বিধায়ক অনুগামীরা দাবি করেছেন, এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। আর তারই প্রতিবাদে ডেবরায় বিক্ষোভ-মিছিলে হেঁটেছেন বিধায়ক অনুগামীরা। 

'এগুলো এদের কাছে নস্যি, ডেলি রোজগার, ওদের মাথার এক ঘণ্টার রোজগার', মুখ্যমন্ত্রীর নিশানায় কে ? 

তোলাবাজির প্রতিবাদ করায় দলেরই কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন খোদ ডেবরার বিজেপি বিধায়ক। কিন্তু মারধরের পর ৪৮ ঘণ্টা কেটে গেলেও, পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিজেপি বিধায়ক অনুগামীদের দাবি, এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। বিজেপি বনাম বিজেপির এই ঘটনায় বুধবার ডেবরায় বিক্ষোভ-মিছিলে হাঁটলেন বিজেপি বিধায়কের অনুগামীরা। তবে মিছিলে ছিল না কোনও বিজেপির দলীয় পতাকা। তার বদলে 'গণতন্ত্র বাঁচাও, দুর্নীতি ও তোলাবাজি হঠাও'-এর ব্যানারের নীচে লেখা ছিল - ডেবরার সচেতনতা নাগরিক মঞ্চ। 

নিউটাউনে বেসরকারি হাসপাতালে ভাঙচুর, কর্মীদের মারধর, অভিযোগ স্থানীয় প্রোমোটার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে 

সোমবার বিকেলের ঘটনা, ডেবরার বিজেপি বিধায়ক শুভাশিস ওমের দাবি, ওইদিন ডেবরা থানার সামনে দলের কর্মীদের সঙ্গে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় বিজেপির অপর গোষ্ঠীর সঙ্গে তাদের বচসা বেঁধে যায়। অভিযোগ, বিধায়কের সঙ্গীদের উপর চড়াও হন তাঁরা। বিজেপি বিধায়ক বাধা দিতে গেলে তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এনিয়ে সরাসরি নিজেরই দলীয় কর্মীদের দিকে অভিযোগের আঙুল তোলেন বিজেপি বিধায়ক। পাল্টা বিজেপি বিধায়কের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলে বিজেপিরই অপর গোষ্ঠীও। হামলাকারীরা বিজেপির জেলা সভাপতির ঘনিষ্ঠ বলে অভিযোগ করা হয়েছে। তোলাবাজি-ইস্যুতে বিজেপির দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে মমতা-তৃণমূল। সব মিলিয়ে, বিজেপির অন্দরেই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে তপ্ত হল রাজনীতি। 

অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি 

তৃণমূল সরকারে থাকাকালীন তোলাবাজি-দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। গরু-কয়লা-পাথর-বালি, শিক্ষা-স্বাস্থ্য়-পুরসভা, কোনওটাই বাদ যায়নি। বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। ক্ষমতায় এসেছে বিজেপি। পশ্চিমবঙ্গে প্রথমবার তৈরি হয়েছে বিজেপি সরকার। কিন্তু বিজেপির আমলেও, দিকে দিকে উঠছে তোলাবাজির অভিযোগ। তোলাবাজির প্রতিবাদ করায় দলেরই কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন খোদ ডেবরার বিজেপি বিধায়ক। 

তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বান্ডিল বান্ডিল নোট 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
CM Suvendu Adhikari: “ওটা সরকারের জমি..”, কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ? নতুন করে কোথাও চলতে পারে ভাঙার কাজ ?
“ওটা সরকারের জমি..”, কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ? নতুন করে কোথাও চলতে পারে ভাঙার কাজ ?
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ
Dilip Ghosh: 'শুধু ভাইপো নয়, যারা ফুটপাথ দখল করে আছে...', অভিষেকের বাড়ির সামনে বুলডোজার, কী বলছেন দিলীপ ঘোষ
'শুধু ভাইপো নয়, যারা ফুটপাথ দখল করে আছে...', অভিষেকের বাড়ির সামনে বুলডোজার, কী বলছেন দিলীপ ঘোষ
Advertisement

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget