এক্সপ্লোর

CM Suvendu Adhikari: 'এগুলো এদের কাছে নস্যি, ডেলি রোজগার, ওদের মাথার এক ঘণ্টার রোজগার', মুখ্যমন্ত্রীর নিশানায় কে ?

TMC Party Office Money Found: মুখ্যমন্ত্রী বলেছেন, 'এত টাকা ওখানে তুলেছে... আনলিমিটেড টাকা। সব টাকা তো মনেই নেই কোথায় রেখে দিয়েছিল। থাকার কথা না। এদের কাছে এগুলো নস্যি। ডেলি রোজগার ছিল এদের।'

কলকাতা : সরিষায় তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে ১ কোটিরও বেশি টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে জেরা করে এই টাকার হদিশ পাওয়া গিয়েছে বলে খবর। তৃণমূলের এই পার্টি অফিসে বসতেন 'ঋতব্রত-তৃণমূল' অর্থাৎ গণতান্ত্রিক তৃণমূলের বিধায়ক শামিম আহমেদ। তিনি পশ্চিম মগরাহাটের বিধায়ক। সরিষায় তৃণমূলের পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকার হদিশ পাওয়া প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ? 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়, 'দক্ষিণ ২৪ পরগনা... এরা কারা সবাই জানে। এরা... এই টাকাগুলো... এত টাকা ওখানে তুলেছে... আনলিমিটেড টাকা। সব টাকা তো মনেই নেই কোথায় কী রেখে দিয়েছিল। থাকার কথা না। এদের কাছে এগুলো নস্যি। ডেলি রোজগার ছিল এদের। এটা এদের ডেলি রোজগার ছিল বা এদের যিনি মাথা, কিংপিন, তাঁর এক ঘণ্টার রোজগার বলা যেতে পারে। পশ্চিমবঙ্গে রাজস্ব সাইফন হয়েছে। আমি তো বারবার বীরভূমের উদাহরণ দিতাম। ভারতের বাইরেও টাকা পাঠিয়েছে। এখানেও বেশ কিছু কোম্পানিতে টাকা খাটছে। আমরা খবর পেয়েছি। পুলিশ কাজ করছে।' 

অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি 

প্রসঙ্গত উল্লেখ্য, জোকায় সরকারি জমির মাটি চুরির মামলায় হেফাজতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। এই সুমিতকে জেরা করেই বান্ডিল বান্ডিল নোটের হদিশ পাওয়া গিয়েছে তৃণমূলের পার্টি অফিসে, দাবি পুলিশের। সরিষায় তৃণমূলের পার্টি অফিস থেকে কোটি টাকার হদিশ পেয়েছে পুলিশ। নগদ নোটে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকার হদিশ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। তৃণমূলের পার্টি অফিসে নগদে কেন এত টাকা? কোথা থেকে এল এই টাকা? কী কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল? এইসব প্রশ্নের উত্তর নিয়ে তৈরি হয়েছে প্রচুর রহস্য। তদন্ত শুরু করেছে পুলিশ। 

নিউটাউনে বেসরকারি হাসপাতালে ভাঙচুর, কর্মীদের মারধর, অভিযোগ স্থানীয় প্রোমোটার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে 

আক্ষরিক অর্থেই টাকা যেন খোলামকুচি। তৃণমূলের পার্টি অফিসে থরে থরে সাজানো রয়েছে টাকার বান্ডিল। গত সপ্তাহে ডায়মন্ড হারবারে ৩০০ কোটির মাটি চুরি মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে হেফাজতে নেয় ডায়মন্ড হারবার জেলা পুলিশ। পুলিশের দাবি, এরপর তাঁকে জেরা করে খোঁজ পাওয়া গেল তৃণমূলের পার্টি অফিসে লুকিয়ে রাখা এই নোটের বান্ডিল। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
Falta News: অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি
অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি
TMC Party Office Money Recovered: তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বান্ডিল বান্ডিল নোট
তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বান্ডিল বান্ডিল নোট
Hospital Vandalized: নিউটাউনে বেসরকারি হাসপাতালে ভাঙচুর, কর্মীদের মারধর, অভিযোগ স্থানীয় প্রোমোটার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে
নিউটাউনে বেসরকারি হাসপাতালে ভাঙচুর, কর্মীদের মারধর, অভিযোগ স্থানীয় প্রোমোটার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে
Advertisement

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget