এক্সপ্লোর

Paschim Medinipur: হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় ভর্তি ছেলে, ছাদ থেকে ঝাঁপ দিলেন মা

হঠাৎই মধ্যরাতে খবর আসে চিকিৎসাধীন ওই ব্যক্তির মা কাজল সিং হাসপাতালের তিনতলার ছাদের জানালা দিয়ে ঝাঁপ দেন।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: ছেলের অসুস্থতার খবর আর সহ্য করতে পারেননি মা। হাসপাতালের ছাদ থেকেই ঝাঁপ দিলেন তিনি। ভয়ঙ্কর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। ছেলের অসুস্থতার শোকে মায়ের এমন ঘটনায় হতবাক হয়েছে এলাকাবাসীরাও। 

ঠিক কী ঘটেছে? 

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। মধ্যরাতে সকলের অলক্ষ্যেই এই কাণ্ডটি ঘটে। নার্স-সুরক্ষা কর্মীরা হাসপাতালে থাকলেও তাঁদের চোখে ধুলো দিয়েই হাসপাতালের ছাদে চলে যান ওই মহিলা। তিনতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তিনি। 

জানা গিয়েছে মৃতের নাম কাজল সিং(৫৫)। মৃতদেহটিকে পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, খড়গপুর লোকাল থানার অন্তর্গত কনিকা গ্রামের বাসিন্দা মন্টু সিং নামে এক যুবক শারীরিক অসুস্থতার কারণে তিনদিন আগে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অসুস্থ ওই ব্যক্তির পাশে রবিবার রাতে তাঁর মা কাজল সিং ছিলেন। হঠাৎই মধ্যরাতে খবর আসে চিকিৎসাধীন ওই ব্যক্তির মা কাজল সিং হাসপাতালের তিনতলার ছাদের জানালা দিয়ে ঝাঁপ দেন। ঘটনার খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ওই মহিলাকে গুরুতর আহত অবস্থায় ওই হাসপাতালেই ভর্তি করে চিকিৎসা করেন। 

কিন্তু আঘাত গুরুতর হওয়ায় রবিবার মধ্যরাতের পর থেকেই ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর সোমবার সকালে ওই কাজল সিংয়ের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ডেবরা থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য  পাঠিয়েছে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কাজল সিং মানসিক ভারসাম্যহীন ছিলেন। আর এই মানসিক ভারসাম্যহিন থাকার কারণেই হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুমান। 

অন্যদিকে, রঘুনাথগঞ্জ থানার রানিনগর অঞ্চলে একই পরিবারের স্বামী ও এক শিশুর দুই জনের মৃত্যু হয়েছে। পরিবার সূত্রের খবর, ছেলেটির অন্য একটি মেয়ের সঙ্গে প্রেম প্রেমের সম্পর্কের জেরেই এই ঘটনা। মাস তিনেক থেকে স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন তাঁর স্ত্রী। এরপরই পরিবারের মধ্যে অশান্তি চলতে থাকে। পরিবারের তরফে অনুমান করা হয়েছে, স্বামীর প্রেমের সম্পর্কের কথা জানাজানি হতেই স্ত্রী তাঁকে মেরে ফেলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget