এক্সপ্লোর

Paschim Medinipur: মেদিনীপুর আদালতে পাওয়া গেল গোখরো! নিরাপদে উদ্ধার

Paschim Medinipur News: ছুটির দিন হলেও, মেদিনীপুর আদালতে কাজ করছিলেন কিছু কর্মী। ছিলেন পুলিশকর্মীরাও। তাঁরা হঠাৎই বিষধর সাপটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। শুরু হয়ে যায় ছোটাছুটি।

অলোক সাঁতরা, মেদিনীপুর: ছুটির দুপুরে খোদ আদালতে পাওয়া গেল বিষধর সাপ! রবিবার দুপুরে মেদিনীপুর আদালত চত্বরের মালখানা থেকে পাওয়া গেল বিষধর গোখরো। হঠাৎই সাপটিকে দেখতে পেয়ে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন আদালতে থাকা কর্মীরা। খবর পেয়ে স্থানীয় সর্পবন্ধু এসে উদ্ধার করেন পূর্ণবয়স্ক বিষধরটিকে।

মেদিনীপুর আদালতের শেষপ্রান্তে রয়েছে পুরনো মালখানা ও কয়েদিদের জন্য লকআপ। পুরনো এই মালখানায় বাজেয়াপ্ত করে রাখা জিনিসপত্রের ভিড়ে বিষধর গোখরা লুকিয়ে ছিল। রবিবার হওয়ায় মেদিনীপুর আদালত বন্ধ ছিল। ফলে এমনিতেই ভিড় কম ছিল। তা সত্ত্বেও দায়িত্বে থাকা কর্মীরা সেখানে কাজ করছিলেন। তাঁরা হঠাৎই দেখতে পান, মালখানার ভিতর থেকে বেরিয়ে আসছে পূর্ণবয়স্ক গোখরো সাপটি। সেটা দেখে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন সেখানকার দায়িত্বে থাকা পুলিশ এবং অন্যান্য কর্মীরা। সাপটিও সঙ্গে সঙ্গে ফের মালখানার ভিতর ঢুকে যায়।

এরপর খবর দেওয়া হয় মেদিনীপুরের সর্প উদ্ধারকারী সর্পবন্ধু দেবরাজ চক্রবর্তীকে। তিনি এসে পূর্ণবয়স্ক ওই স্পেক্টেকলড কোবরা সাপটিকে উদ্ধার করেন।

সর্পবন্ধু দেবরাজ চক্রবর্তী জানান, ‘পূর্ণবয়স্ক প্রচন্ড বিষধর গোখরা সাপটি মেদিনীপুর আদালতের মালখানার ভিতরে ছিল। পুরনো মালখানার ভেতরে বাসা বেঁধেছিল সেটি। সাপটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। সাপটিকে ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।‘

কিছুদিন আগে জলপাইগুড়ির নাগরাকাটায় উদ্ধার হয় ১৩ ফুট লম্বা একটি কিং কোবরা। সকালবেলা স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে ওই সাপটিকে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ওই এলাকায় পৌঁছন খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। উদ্ধার করা হয় সাপটিকে। এরপর কিং কোবরাটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

এর আগে জলপাইগুড়ি থেকেই উদ্ধার হয় আরও একটি বিষধর সাপ। ময়নাগুড়ি থেকে উদ্ধার হয় কিং কোবরা। ময়নাগুড়ির চড়াইমোহন গ্রাম থেকে উদ্ধার করা হয় প্রায় ১২ ফুটের কিং কোবরাটিকে। সাপটিকে পাওয়া যায় একটি চা বাগান থেকে। বন দফতরের কর্মীরা এসে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় উদ্ধার করেন সাপটিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
Rajarhat News : রাজারহাটে ভাড়াবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, CCTV-তে কে ওই ব্যাগ হাতে কিশোর ? চাঞ্চল্যকর তথ্য
রাজারহাটে ভাড়াবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, CCTV-তে কে ওই ব্যাগ হাতে কিশোর ? চাঞ্চল্যকর তথ্য
West Bengal News Live: আমতলায় বুলডোজার অ্যাকশনের মধ্যেই তৃণমূল নেতাকে তাড়া!
আমতলায় বুলডোজার অ্যাকশনের মধ্যেই তৃণমূল নেতাকে তাড়া!
Bankura: লরি ও ছোট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাঁকুড়ায় মৃত্যু ১ জনের
লরি ও ছোট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাঁকুড়ায় মৃত্যু ১ জনের

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget