এক্সপ্লোর

Paschim Medinipur: ফের প্রকাশ্যে তৃণমূলের 'দ্বন্দ্ব', প্রার্থী বাছাই নিয়ে ভোট বাতিল

TMC: প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ ভোট বাতিল হল কেশিয়াড়িতে। যদিও তৃণমূল নেতাদের দাবি, আগামীদিনে ফের এখানে ভোটাভুটি হবে।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: ব্লক সভাপতির প্যানেলের কোনও অঞ্চল সভাপতি ভোটাভুটিতে সুযোগ পাননি বলে অভিযোগ। তার জেরে, কেশিয়াড়িতে প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ ভোট বাতিল হল। 

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ ভোট বাতিল হল কেশিয়াড়িতে। যদিও তৃণমূল নেতাদের দাবি, আগামীদিনে ফের এখানে ভোটাভুটি হবে।

বারবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে তৃণমূলের দ্বন্দ্বের ঘটনা সামনে এসেছে। এর আগে, অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা নিয়ে কেশিয়াড়ির তৃণমূল বিধায়ক পরেশ মুর্মু এবং তৃণমূলের কেশিয়াড়ি ব্লকের সভাপতি শ্রীনাথ হেমব্রমের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। 
চলতি বছরেই ২৩ এপ্রিল, দলীয় বিধায়ককে সঙ্গে নিয়ে অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা জেলা সভাপতি। পরে পাল্টা অঞ্চল সভাপতিদের নতুন তালিকা প্রকাশ করেন ব্লকের সভাপতি এবং মহিলা তৃণমূলের জেলা সভাপতি। বিষয়টি নজরে এসেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। গত শনিবার কেশিয়াড়িতে দলীয় দ্বন্দ্ব নিয়ে উষ্মাপ্রকাশ করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি বলেছিলেন, 'কেশিয়াড়িতে গড়বড় আছে, কেশিয়াড়িতে সব ঠিকঠাক চলছে না। তোমরা চালাতে পারছো না।'

এরপরই, ওই দিন রাতে পঞ্চায়েতের প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ ভোটাভুটিতে অনিয়মের অভিযোগ ওঠে। সূত্রের দাবি, ব্লক সভাপতির প্যানেলের কোনও অঞ্চল সভাপতি ভোটাভুটিতে সুযোগ পাননি বলে অভিযোগ। কেশিয়াড়ি তৃণমূলের ব্লক সভাপতি শ্রীনাথ হেমব্রম বলেন, 'আমাদের অভ্যন্তরীন কিছু সমস্যা আছে, সবাই ভোট দিতে পারেনি, আমরা সেটা জানিয়েছিলাম তাই ভোট বাতিল হয়েছে।'

তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী। ২০১৮-র পঞ্চায়েত ভোটে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির। এখন সংখ্যাগরিষ্ঠতা থাকার দাবি করলেও, এখানে বোর্ড গঠন করতে পারেনি তৃণমূল। এই অবস্থায়, ফের দলীয় দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায়, স্বভাবতই অস্বস্তি বাড়ছে রাজ্যের শাসক দলের।

এর আগে নানা জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা সামনে এসেছিল। নবজোয়ার যাত্রার মাঝেই বেশ কিছু জেলায় ভোট ঘিরে সমস্যা হয়েছিল। ঝামেলায় জড়িয়েছিলেন তৃণমূলে ভিন্ন গোষ্ঠী। ব্যালট বক্স লুটের অভিযোগও উঠেছিল। তার আগে মুর্শিদাবাদ, জঙ্গিপুর-সহ বেশ কিছু এলাকায় কমিটি গঠন নিয়েও দ্বন্দ্বের ছবিটা সামনে এসেছিল।

আরও পড়ুন: আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার

 

সেরা শিরোনাম

GKSS Poll: মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?
মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?
TMC: সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
News Live: উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, খবর কমিশন সূত্রে
উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, খবর কমিশন সূত্রে
Suvendu Adhikari: প্রতীক, দলের নাম সবই হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রী বললেন, 'রামচন্দ্রের অভিশাপেই সব ধ্বংস হয়ে গিয়েছে'
প্রতীক, দলের নাম সবই হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রী বললেন, 'রামচন্দ্রের অভিশাপেই সব ধ্বংস হয়ে গিয়েছে'

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget