এক্সপ্লোর

Paschim Medinipur News: মোবাইল ছিনতাই, ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ, অধরা দুষ্কৃতী

Paschim Medinipur Update: ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছাত্রীকে প্রায় ৫০ মিটার হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ছুটে আসায় ছাত্রীকে রাস্তায় ফেলে পালায় দুই দুষ্কৃতী।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর:  ছাত্রীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের। বাধা দিতে গেলে প্রায় ৫০ মিটার ছাত্রীকে টেনে নিয়ে যায় বাইকে থাকা দুই দুষ্কৃতী। এমনই অভিযোগ উঠেছে খড়গপুরে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ভর সন্ধেয় জনবহুল রাস্তায় স্কুলছাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে স্কুটার আরোহী দুই দুষ্কৃতী। শুধু তাই নয়, বাধা দেওয়ায় ছাত্রীকে প্রায় ৫০ মিটার হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ। ছিনতাইয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসায় ছাত্রীকে রাস্তায় ফেলে পালায় দুই দুষ্কৃতী। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল খড়গপুরের ইন্দায়। এই ঘটনায় খড়গপুর টাউন থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয়েছে। দুষ্কৃতীরা এখনও অধরা।

ভিড় রাস্তায় ছিনতাই:
মঙ্গলবার সন্ধে সোয়া ৭টা। ইন্দা কলেজের সামনে বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন দ্বাদশ শ্রেণির ছাত্রী। অভিযোগ,বাইক আরোহী দুই দুষ্কৃতী এসে ছাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তখনই ওই ছাত্রী বাধা দেন। তারপর? প্রত্যক্ষদর্শী দীপক বিষয়ী বলেন, 'সন্ধের সময় ঘটনাটা ঘটে। মোবাইল ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় স্কুটারে উঠিয়ে বেশ কিছুটা দূর টেনে নিয়ে যায় মেয়েটাকে। ও চিৎকার করছিল চোর চোর বলে। তখন ওরা মেয়েটাকে ছুড়ে ফেলে মোবাইল নিয়ে পালিয়ে যায়।' চোখের সামনে এমন ঘটতে দেখে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ইন্দার বাসিন্দা স্বাতী দাস বলেন, 'সিকিউরিটি আছে আমাদের? মোবাইল তো নিলই, মেয়েটাকেও তুলে নিচ্ছে। ভয়ে গা হাত পা কাঁপছে। আমার সঙ্গেও মেয়ে ছিল।' স্থানীয়দের অভিযোগ, খড়গপুরে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। আর এই অভিযোগ নিয়েই শুরু হয়েছে বিজেপি-তৃণমূল তরজা। 

শুরু তরজা:
বিজেপির খড়গপুর উত্তর মন্ডলের সভাপতি দীপসোনা ঘোষ বলেন, 'ইন্দার দিকে চুরি-ছিনতাই বেড়েছে। পুলিশ এখন তৃণমূলের দলদাস। সবাই জানে কারা করছে। একটাও অ্যারেস্ট হচ্ছে না। দুষ্কৃতীরা গায়েব হয়ে যাচ্ছে।'

তৃণমূলের খড়গপুর শহর সভাপতি দিব্যেন্দু পালের পাল্টা দাবি, 'চুরি-ছিনতাই বা মোবাইল ছিনতাই বেড়েছে অস্বীকার করার জায়গা নেই। পুলিশকে আরও অ্যাক্টিভ হতে হবে। বিজেপি সব কিছুতেই তৃণমূলকে দোষারোপ করে। তলায় তলায় দুষ্কৃতীরা বিজেপির খাতায় নাম লিখিয়েছে।'

আরও পড়ুন: মাছ নয়, অজয় নদে জেলেদের জালে উঠে এল বাইক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget