এক্সপ্লোর

Murder Case: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, মায়ের বিরুদ্ধে দু’বছরের মেয়েকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ

Murder due to extra marital affair: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে পশ্চিম মেদিনীপুরের পিংলায় শিশুকন্যাকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। অভিযুক্ত মা ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

সৌমেন চক্রবর্তী, পিংলা: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বালিশ চাপা দিয়ে দু’বছরের মেয়েকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, গৃহবধূ পূজা জানার স্বামী আন্দামানে কর্মরত। অভিযোগ, স্বামীর অনুপস্থিতিতে প্রতিবেশী দেবাশিস মণ্ডলের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান পূজা। এর মধ্যে গতকাল দুপুরে বাড়ি থেকে উদ্ধার হয় পূজার দু’বছরের শিশুকন্যার নিথর দেহ। প্রতিবেশীদের দাবি পূজা জানান, লেপ চাপা পড়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়ে থাকতে পারে শিশুর। সন্দেহ হওয়ায় থানায় খবর দেন প্রতিবেশীরা। এরপরই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। জিজ্ঞাসাবাদে পূজা জানান, মোবাইল ফোনে প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির সময় মেয়ের ওপর বিরক্ত হয়ে চড় মারেন। তার জেরেই মৃত্যু হয়েছে শিশুর। এই ঘটনায় পূজা ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পিংলা থানার পুলিশ। 

কিছুদিন আগে পূর্ব বর্ধমানের কালনার ইসবপুরে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে খুন করে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। বিয়ের পর শ্বশুরবাড়িতেই থাকতেন ওই ব্যক্তি। 

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম লক্ষ্মী বিশ্বাস। খুনের অভিযোগে তাঁর স্বামী দীপঙ্কর বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। ৭ বছর আগে দীপঙ্করের সঙ্গে লক্ষ্মীর বিয়ে হয়। পেশায় রংমিস্ত্রি দীপঙ্কর হুগলির চুঁচুড়ার বাসিন্দা হলেও, শ্বশুরবাড়িতেই থাকতেন। দম্পতির দুই সন্তানও রয়েছে। দীপঙ্করকে টানা জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, ভোরে তাঁর স্ত্রী যখন দুই সন্তানকে নিয়ে ঘরের মেঝেয় ঘুমিয়েছিলেন, তখনই তাঁর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে খুন করে সে। 

পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, লক্ষ্মী বিশ্বাসের মৃতদেহ তাঁর ঘরের মধ্যেই পড়েছিল। 

মৃত লক্ষ্মীর বোন রেখা ধর জানিয়েছেন, মাঝে মাঝেই ঝগড়া হত। তাঁর জামাইবাবু সন্দেহ করতেন দিদিকে। তাঁর মাথায় লোহার রড দিয়ে মেরে খুন করেছেন জামাইবাবু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rachna On NCPI Meet: কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
Rachna On NCPI Meet: কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
Birbhum: গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
News Live : কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
Abhishek Banerjee: সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget