এক্সপ্লোর

Kolkata News Update: স্টেশনে এসে জানতে পারেন, একের পর এক ট্রেন বাতিল! রেললাইনে ধসের জেরে চূড়ান্ত যাত্রী হয়রানি

Landslide in Rail Line: রেলের সূত্রে বলা হচ্ছে, আজ সকালে ধসের খবর সামনে আসার পরেই, নিরাপত্তার কথা ভেবে প্রথমেই ট্রেনগুলি ঘুরিয়ে দেওয়া হয়।

কলকাতা: বাতিল হয়েছে একের পর এক ট্রেন, বহু ট্রেন চলছে ঘুরপথে... অথচ রেলের তরফ থেকে জানানো হয়নি কিছুই! বৃহস্পতিবার, নিউ ফরাক্কা স্টেশনের কাছে লাইনে ধস নামে, যার ফলে উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেন বাতিল হয়ে যায়। এর ফলে চূড়ান্ত বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। তাঁদের একাংশের অভিযোগ, ট্রেন বাতিল হওয়ার খবর রেলের তরফ থেকে জানানোই হয়নি। গোটা বিষয়টাই স্টেশনে এসে জানতে পেরেছেন তাঁরা।

রেলের সূত্রে বলা হচ্ছে, আজ সকালে ধসের খবর সামনে আসার পরেই, নিরাপত্তার কথা ভেবে প্রথমেই ট্রেনগুলি ঘুরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি এগনোর পরে জানা যায়, ট্রেন বিভিন্ন স্টেশনে শুধু দাঁড় করিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না। বাতিল করতে হবে ট্রেন। সেই সিদ্ধান্ত নিয়েই এদিন একাধিক ট্রেন বাতিল করা হয়। তবে যে যে ট্রেন চালানো সম্ভব হচ্ছে, সেগুলি ঘুরপথে চালানো হচ্ছে। রেলের তরফ থেকে চেষ্টা চালানো হচ্ছে, আগামীকালের মধ্যে পরিস্থিতি যাতে স্বাভাবিক করা যায়। তবে যদি আজ রাতের মধ্যে ধস সরিয়ে লাইন পরিস্কার না করা যায়, তাহলে আগামীকালও কিছু ট্রেন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

একের পর এক ট্রেন বাতিল, স্টেশনে যাত্রী হয়রানি

অন্যদিকে শিয়ালদা স্টেশনে ধরা পড়েছে যাত্রী হয়রানির ছবি। স্টেশনে বারে বারেই ঘোষণা করা হচ্ছে, কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে। তবে এর মধ্যেই অনেকে স্টেশনে চলে এসেছেন। অনেকেরই আগামীকাল বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সেই কারণেই বিপাকে পড়েছেন মানুষ। এনকোয়্যারি থেকে বারে বারে ঘোষণা করা হচ্ছে, জায়েন্ট স্ক্রিনেও দেখানো হচ্ছে কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে। এদিন যাত্রীদের ভিড় জমাতে দেখা যায় সহযোগ বিভাগেও। যেহেতু দূরপাল্লার যাত্রীদেরই মূলত ট্রেন বাতিল হয়েছে, সেই কারণেই তাঁরা অনেকেই স্টেশনে আসার পরে বিষয়টি জানতে পারেন। অনেকে আবার জানাচ্ছেন, তাঁরা আগে থেকে রেলের তরফে বার্তা পেয়েছিলেন বটে, কিন্তু তাঁরা স্টেশনে এসেছেন শুধু এই আশায় যে, যদি কিছু বিকল্প ব্যবস্থা করা যায়। তবে রেলের তরফ থেকে এখনও পর্যন্ত আশ্বস্ত করা হয়নি।

রেলের তরফ থেকে অবশ্য জানানো হয়েছে, নিরাপত্তার কথা মাথায় রেখেই ট্রেন বাতিল করা হয়েছে। যতক্ষণ না ধস সরিয়ে লাইন সম্পূর্ণভাবে পরিস্কার করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ট্রেন চালানো সম্ভব হবে না।

আরও পড়ুন: Landslide on Railway Track: লাইনে ধস, ব্যাহত রেল পরিষেবা! বাসের টিকিটের জন্য হাহাকার ধর্মতলায়, দামও বাড়ল কয়েক গুণ

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Transgender Job: 'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
Kolkata Municipal Election: কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget