এক্সপ্লোর

Petrol and Diesel Price: ভোট মিটলেই কি আরও মহার্ঘ হবে জ্বালানি তেল? মাথাচাড়া দিচ্ছে আশঙ্কা

Fuel Price:আন্তর্জাতিক বাজারে বাড়তে বাড়তে ২০১৪ সালের পর সর্বকালীন রেকর্ড গড়ে ফেলেছে ব্রেন্ট ক্রুড বা অপরিশোধিত তেলের দাম। অথচ গত প্রায় আড়াই মাস ধরে ভারতে পেট্রোপণ্যের দাম এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে।

সঞ্চয়ন মিত্র ও রঞ্জিত সাউ, কলকাতা: সামনে ভোট থাকলেই কি থমকে যায় জ্বালানি তেলের (Fuel Price) দামের দৌড়? বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বাড়তে বাড়তে যখন রেকর্ড গড়ে ফেলেছে, তখনও ভারতে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ডিজেলের দর (Petrol and Diesel Prices)। সেই প্রেক্ষাপটে আরও জোরাল হচ্ছে এই প্রশ্ন। সঙ্গে মাথাচাড়া দিচ্ছে আশঙ্কা, ভোট মিটলেই কি আরও মহার্ঘ হবে জ্বালানি তেল?

আন্তর্জাতিক বাজারে বাড়তে বাড়তে ২০১৪ সালের পর সর্বকালীন রেকর্ড গড়ে ফেলেছে ব্রেন্ট ক্রুড বা অপরিশোধিত তেলের দাম। অথচ গত প্রায় আড়াই মাস ধরে ভারতে পেট্রোপণ্যের দাম এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। করোনা আবহে পেট্রোল, ডিজেলের দামে এই স্থিতি নিঃসন্দেহে সবার কাছে স্বস্তির। কিন্তু কতদিন অটুট থাকবে এই স্বস্তি? সামনেই উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যে বিধানসভা ভোট।  সেই ভোটপর্ব মিটলেই কি আবার দৌড়তে শুরু করবে জ্বালানি তেলের দাম? তৃণমূল নেত্রী তথা পুর-নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, “আমরা চাই মানুষের জন্য বোঝা কম হোক। দাম না বাড়ুক। আশঙ্কা এটাই ৫ রাজ্যের ভোট মিটলেই আবার দাম বাড়বে। আমাদের দেশে ডায়নামিক প্রাইসিং কাজ করে না।’’এই বিষয়ে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “এটা সরকার ঠিক করে না। কমিটি ঠিক করে। আর আগে দাম বেড়েছে তখন সবাই চিৎকার করছিল দাম তখন কমিয়েছে। অনেক কিছু বিষয়ের উপরে নির্ভর করে। কংগ্রেস যা নিয়ম করছে তার ওপরেই চলছে।’’

পুরনো রেকর্ডেই লুকিয়ে রয়েছে আশঙ্কার মেঘ।  গত বছর অক্টোবরে কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম যখন লিটারে ১০০ টাকা পার করেছিল, তখনও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এত ঊর্ধ্বমুখী ছিল না। অথচ তখন ধারাবাহিক ভাবে জ্বালানি তেলের দাম বাড়ার জন্য বিশ্ববাজারকেই দায়ী করে এসেছে মোদি সরকার।  ৫ রাজ্যে বিধানসভা ভোটের আগে,   বিশ্ববাজারে যখন অপরিশোধিত তেলের দাম চড়ছে, ভারতে তখন জ্বালানির দর স্থির। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের সঙ্গে ভারতীয় মুদ্রার বিনিময় মূল্যের ওপর নির্ভর করে তেলের দাম নির্ধারণ করে ৪ রাষ্ট্রায়ত্ত সংস্থা, যা ডায়নামিক প্রাইসিং সিস্টেম নামে পরিচিত।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের চাহিদা বাড়লে, ভারতে ঊর্ধ্বমুখী হয় জ্বালানির দাম। এটাই চেনা ছবি। কিন্তু রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোট থাকলেই বদলে যায় ছবিটা। ২০১৭ সালে গুজরাট বিধানসভা নির্বাচনের আগে দু সপ্তাহ পেট্রোল ডিজেলের দামে হেরফের হয়নি।  ওই বছরও ৫ রাজ্যে বিধানসভা ভোট ছিল। তখম সাময়িক স্বস্তি মিলেছিল তেলের দামে। ২০১৮ সালে কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে ১৯ দিন তেলের দাম স্থির ছিল। অথচ ওই সময়ে অপরিশোধিত তেলের দাম ব্যারেলে প্রায় ৫ ডলার বেড়েছিল।  কর্নাটক ভোট মিটতেই টানা ১৬ দিন বেড়েছিল জ্বালানি তেলের দাম। এপ্রসঙ্গে অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলছেন, “ভারতে তো ডায়নামিক প্রাইসিং দেখা যায়নি। এটা মানুষকেই বুঝতে হবে কেন দাম বাড়ছে না। ভোট মিটলেই আবার দাম বাড়ার আশঙ্কা। যাঁরা ভোট দিতে যাবেন তাঁদেরকেও চিন্তা করতে হবে এই দাম না বাড়া কীসের জন্য।’’

আরও পড়ুন: Maa Flyover: মা উড়ালপুলের নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ রাজ্য সরকারের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget