এক্সপ্লোর

Petrol-Diesel Price: ‘রাজ্য সরকার ভ্যাট কমালেই জ্বালানির দাম কমবে’, মমতা প্রশাসনকে নিশানা শমীকের

Petrol Diesel Price Hike: সাধারণ মানুষের উপর বোঝা চাপিয়ে বেড়েই চলেছে জ্বালানির দাম। ভারতে সর্বকালীন রেকর্ড পেট্রোলের দাম। ডিজেলের দাম একশো ছুঁইছুঁই।

কলকাতা: ১২ দিনে ১০ বার দাম বেড়েছে জ্বালানির। পেট্রোলের (Petrol) দামে সর্বকালীন রেকর্ড। শুধু তাই নয়, সেঞ্চুরির দুয়ারে ডিজেলও (Diesel)। এই নিয়ে এবার সরাসরি রাজ্য সরকারকেই দুষলেন শমীক ভট্টাচার্য। তিনি সাফ বলেন, ‘জ্বালানির অগ্নিমূল্য নিয়ে সবাই জেরবার। সাধারণ মানুষ থেকে প্রধানমন্ত্রী সবাই জেরবার। কেন রাজ্য সরকার ভ্যাট প্রত্যাহার করছে না? রাজ্য সরকার ভ্যাট কমালেই দাম কমবে’। 

প্রসঙ্গত, সাধারণ মানুষের উপর বোঝা চাপিয়ে বেড়েই চলেছে জ্বালানির দাম। ভারতে সর্বকালীন রেকর্ড পেট্রোলের দাম। ডিজেলের দাম একশো ছুঁইছুঁই। সরাসরি যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের পকেটে। জ্বালানির সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে বাজারদর। ইতিমধ্যেই ভাড়া বাড়িয়েছে অ্যাব ক্যাব উবর। অনেক বাসেও নিয়ম ভেঙে ভাড়া নেওয়ার অভিযোগ।

আরও পড়ুন, রবিবার খাদ্য দফতরের সব কর্মীদের ছুটি বাতিল, কেন এই সিদ্ধান্ত?

কিছুদিন আগেই উত্তরবঙ্গ সফর থেকে নিত্যপ্রয়োজনীয় জ্বালানি পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম বাড়ার আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, ‘ভোট মিটে গিয়েছে। এবার পেট্রোল,ডিজেল, গ্যাসের দাম বাড়াবে কেন্দ্র সরকার।’ এদিকে, এদিন মুখ্যমন্ত্রীকে পাল্টা নিশানা করে শমীক ভট্টাচার্য এদিন বলেন, "সারা বিশ্বে যে পরিস্থিতি চলছে, তার প্রভাব জ্বালানি তেলে। প্রধানমন্ত্রী গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে লাগামছাড়া মূল্যবৃদ্ধি"।  

কলকাতায় ৮৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হল ১১২ টাকা ১৯ পয়সা। ৮০ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৭ টাকা ২ পয়সা। এই নিয়ে গত ১২ দিনে ১০ বার বাড়ল জ্বালানির দাম।  পেট্রোলের দাম বেড়েছে ৭ টাকা ৫২ পয়সা। ডিজেলের দাম এই ১২ দিনে বেড়েছে ৭ টাকা ২৩ পয়সা। 

এদিকে, লাগাতার জ্বালানির দাম বেড়ে চলেছে। বেশ কিছু বেসরকারি বাস সরকারি বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। রাস্তায় বেসরকারি বাসের সংখ্যাও অনেকটাই কমেছে। সরকার ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তে অটল থাকায় তাঁদের লোকসানের হচ্ছে। দাবি বাস মালিক সংগঠনের।                

সেরা শিরোনাম

West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget