এক্সপ্লোর

Petrol Diesel Price: অব্যাহত জ্বালানির জ্বালা, আজ কত পেট্রোল-ডিজেলের দাম?

Petrol Diesel Price Update: সপ্তাহের শেষে দাম না বাড়লেও, দাম কমারও কোনও লক্ষণ নেই। যা দেখে কার্যত কপালে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের। কবে কমবে জ্বালানির জ্বালা? সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।

কলকাতা: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও, দেশীয় বাজারে পেট্রোল ডিজেলের দামে (Petrol Diesel Price) মিলছে না রেহাই ! ফের বাড়ছে কি পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Price) দাম? বৃহস্পতিবার কত দাম ধার্য হল জ্বালানির? সপ্তাহের মাঝে দাম না বাড়লেও, দাম কমারও কোনও লক্ষণ নেই। যা দেখে কার্যত কপালে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের। কবে কমবে জ্বালানির জ্বালা? সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ। এদিন কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা। 

দেশের কোন শহরে আজ কত পেট্রোল-ডিজেলের দাম? 

কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা।

রাজধানী দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা। 

মুম্বইয়ে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ১০৬.৩১ টাকা এবং ৯৪.২৭ টাকা।

চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা। 

জ্বালানি (Fuel) তেল থেকে রান্নার গ্যাস। চাল-ডাল থেকে শাকসবজি, মাছ মাংস। মূল্যবৃদ্ধির জ্বালায় জ্বলছে গোটা দেশের মানুষ। কেন্দ্রের রিপোর্ট বলছে, গত ৩ মাস ধরে ৭ শতাংশের ওপরেই রয়েছে মূদ্রাস্ফীতি। এই অবস্থায় প্রশ্ন উঠছে, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও, কেন দেশীয় বাজারে পেট্রোল-ডিজেলের দামে কোনও তফাত্‍ হচ্ছে না ? কেন কমছে না জ্বালানি তেলের দাম? চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর হামলা করে রাশিয়া। তারপর থেকেই আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়তে শুরু করে অপরিশোধিত তেলের দাম। কিন্তু বর্তমানে সেই দাম অনেকটা কমলেও, পেট্রোল-ডিজেলের দামে তার প্রভাব পড়েনি।  গত ৮ মার্চ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ১২৭.৯৮ ডলার। আর সেদিন কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ছিল ১০৪ টাকা ৬৭ পয়সা। ডিজেল ৮৯ টাকা ৭৯ পয়সা। ৪ মাসের বেশি সময় পর, বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম ব্যারল প্রতি ১০০ ডলারের নিচে নেমে এলেও, পেট্রোলের দাম এদিন লিটারে ১০৬ টাকা, ডিজেল বিক্রি হচ্ছে ৯২.৭৬ টাকা। 

আরও পড়ুন: North 24 Parganas Weather Update: আজ কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?

 

সেরা শিরোনাম

Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget