এক্সপ্লোর

Petrol-Disel Price Hike: চারদিনে ৩ বার বাড়ল জ্বালানির দাম, কলকাতায় কত হল?

Petrol Disel Price Today: উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোট মিটতেই, গত চারদিনে ২ টাকা ৫১ পয়সা দাম বাড়ল পেট্রো-পণ্যের।

কলকাতা: ফের দাম বাড়ল জ্বালানির। গত চারদিনে এই নিয়ে তিনবার বাড়ল পেট্রোল (Petrol)-ডিজেলের (Disel) দাম (Price)। কলকাতায় (Kolkata) প্রতি লিটার পেট্রোলের দাম ৮৪ পয়সা বেড়ে হল ১০৭ টাকা ১৮ পয়সা। ডিজেলের দাম ৮০ পয়সা বেড়ে হল ৯২ টাকা ২২ পয়সা। উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোট মিটতেই, গত চারদিনে ২ টাকা ৫১ পয়সা দাম বাড়ল পেট্রো-পণ্যের।

লিটারপ্রতি ৮০ পয়সা বেড়ে দিল্লিতে (Delhi) পেট্রোলের দাম হয়েছে ৯৭ টাকা ৮১ পয়সা, ডিজেল ৮৯ টাকা ৭ পয়সা। মুম্বইয়ে লিটারে ৮৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ১১২ টাকা ৫১ পয়সা ও ডিজেলের দাম লিটারপ্রতি ৮৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ টাকা ৭০ পয়সা।                       

ভোটের সময় বন্ধ ছিল মূল্যবৃদ্ধি

এর আগে শেষবার পেট্রোল-ডিজেলের দাম বেড়েছিল গত বছরের ৪ নভেম্বর। উত্তরপ্রদেশ-সহ ৫ রাজ্যে ভোটের আবহ শুরু হতেই হঠাৎ পেট্রোল-ডিজেল-রান্না গ্যাসের মূল্যবৃদ্ধি বন্ধ হয়ে যায়। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করলেও, ভারতে দাম বাড়ানো হয়নি। তখনই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি ৫ রাজ্যের ভোট আছে বলেই পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়ানো বন্ধ করে দেওয়া হল?

ভোট মিটে গেলেই ফের দাম বাড়ানো শুরু হবে? এরই মধ্যে ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ বাঁধে। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে শুরু করে। কিন্তু তখন পাঁচ রাজ্যে ভোট চলছিল। এই পরিস্থিতিতে পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাসের দাম একই ছিল। ১০ মার্চ ভোটের ফল ঘোষণা হয়। চার রাজ্যে বিজেপি বিপুল জয় পায়। এর কয়েকদিন পর থেকেই তেলের দাম বাড়ানো শুরু হয়েছে।

নতুন করে পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির পর নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কোথায় পৌঁছবে, তা ভেবেই কুলকিনারা পাচ্ছে না সাধারণ মানুষ।                             

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget