এক্সপ্লোর

Calcutta High Court: রাজ্য-রাজ্যপাল সংঘাত এবার হাইকোর্টে, উপাচার্য নিয়োগ বিল নিয়ে মামলা, হলফনামা চাইল আদালত

CV Ananda Bose: রাজ্যপালের দফতরের কাছ থেকে হলফনামা চাইল আদালত।

কলকাতা: রাজ্য-রাজ্যপাল সংঘাত এবার গিয়ে পৌঁছল আদালতে। উপাচার্য নিয়োগ বিল নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হল রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) বিরুদ্ধে। উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিল ফেলে রাখার অভিযোগে জনস্বার্থ মামলা। সাংবিধানিক সঙ্কটের অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই নিয়ে রাজ্যপালের হলফনামা চেয়ে পাঠাল আদালত। (Kolkata News)

২০২২ সালের জুন মাসে উপাচার্য নিয়োগ বিল পাস হয় বিধানসভায়। সেই বিল রাজ্যপালের কাছে পাঠানো হয় ওই বছর ১৫ জুন। কিন্তু তার পর এক বছরের বেশি সময় কেটে  গেলেও, ওই বিলে রাজ্যপাল সই তো করেনইনি, কোনও পদক্ষেপই করেননি বলে অভিযোগ। বরং উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিল ইচ্ছাকৃত ভাবে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই নিয়েই  সাংবিধানিক সঙ্কটের অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। 

আদালতে মামলাকারী জানান, রাজ্যপালের কাছে যখন কোনও বিল পৌঁছয়, তিনটি কাজ করতে পারেন তিনি, ১) সম্মতি জানিয়ে বিলটিতে সই করতে পারেন, ২) কোও সংশোধনের প্রয়োজন হলে পরামর্শ দিতে পারেন, বা পরামর্শ ছাড়াও বিল ফেরত পাঠাতে পারেন, ৩) বিলটি রাষ্ট্রপতির কাছে ফেরত পাঠাতে পারেন তিনি। কিন্তু এক্ষেত্রে কোনমও পদক্ষেপই করা হয়নি। ফলে একাধিক বিশ্ববিদ্যালয়ে নিয়োগের বিষয়টি ঝুলে রয়েছে। রাজ্যপালের এই সিদ্ধান্তহীনতায় সাংবিধানিক সঙ্কট তৈরি হয়েছে বলে দাবি করেন মামলাকারী।

আরও পড়ুন: Narada Scam:নারদকাণ্ডে ফের সক্রিয় সিবিআই, ম্যাথু স্যামুয়েলকে হাজিরার নোটিস

মঙ্গলবার সেই মামলার শুনানি চলছিল আদালতে। কেন্দ্রের আইনজীবীর কাছে আদালত জানতে চায়, যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ কি করা যায় না? এর জবাবে কেন্দ্রের আইনজীবী মামলাকারী ব্যক্তির রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখার আবেদন জানান। বলেন, "মামলাকারীর রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখা হোক। একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক মামলাকারী। পরিচয় গোপন করে দায়ের মামলা গ্রহণযোগ্য নয়।" সংবিধানে রাজ্যপালকে রক্ষাকবচ দিয়েছে, জবাবদিহি করতে বাধ্য নন বলেও দাবি করেন কেন্দ্রীয় সরকারের আইনজীবী। 

এর পর বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় প্রশ্ন করেন, "সাংবিধানিক সঙ্কট তৈরি হলে কি কোর্ট রাজ্যপালকে সিদ্ধান্ত নিতে অনুরোধ করতে পারে না?" তার পরই আদালতের তরফে ৪ অক্টোবরের মধ্যে রাজ্যপালের দফতরকে হলফনামা জমা দিতে বলা হয়। আগামী ১৬ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি রয়েছে। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
Weather Update: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ১৩ জেলায়, ইয়েলো অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ১৩ জেলায়, ইয়েলো অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
News Live Update : কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget