এক্সপ্লোর

Narada Scam: তথ্য গোপন করেন ম্যাথু স্যামুয়েল? সোমবার ফের হাজিরার নোটিস দিল CBI

CBI Summon:নিয়োগ, কয়লা-গরুপাচার দুর্নীতির মধ্যেই নারদকাণ্ডে ফের সক্রিয় সিবিআই। নারদকাণ্ডে ম্যাথু স্যামুয়েলকে ফের নোটিস পাঠাল সিবিআই।

প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ, কয়লা-গরুপাচার দুর্নীতির মধ্যেই নারদকাণ্ডে (Narada Scam) ফের সক্রিয় সিবিআই (CBI Summons Mathew Samuel)। নারদকাণ্ডে ম্যাথু স্যামুয়েলকে ফের নোটিস পাঠাল সিবিআই। আগামী সোমবার, সকাল ১০.৩০টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। 

কেন তলব?
২০২১ সালের মে মাসে নারদ-কাণ্ডে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। তার পর একাধিক গ্রেফতারিও হয়। কিন্তু সেই পর্বের এক বছর পেরিয়ে গেলেও আর কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। কেউ গ্রেফতারও হয়নি। তা হলে ঠিক লোকসভা ভোটের আগে, হঠাৎ ফের এহেন তলব কেন? সিবিআই সূত্রে খবর, ম্যাথু স্যামুয়েল যে মোবাইল ফোন দিয়ে স্টিং অপারেশন করেছিলেন, তা ফরেন্সিক বিশ্লেষণের জন্য জমা দেন। সেই মোবাইলটির ফরেন্সিক বিশ্লেষণের রিপোর্ট এসেছে। সূত্রের খবর,  রিপোর্টে সম্পূর্ণ নতুন কিছু তথ্য পেয়েছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। বেশ কিছু প্রশ্নও উঠেছে সেখান থেকে। ওই তথ্য খতিয়ে দেখে সিবিআইয়ের বক্তব্য, ম্যাথু স্যামুয়েল তাঁদের সব তথ্য় জানাননি। তাই মোবাইলের ফরেন্সিক রিপোর্টে পাওয়া নতুন তথ্য ও তার থেকে তৈরি হওয়া প্রশ্নের ভিত্তিতে আরও একবার ম্যাথুকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা। সেই জন্যই সিআরপিসি ১৬০ অর্থাৎ সাক্ষী হিসেবে তাঁকে নোটিস পাঠানো হয়েছে। 

প্রেক্ষাপট...
২০১৬ সালের মার্চে, বিধানসভা ভোটের ঠিক আগে নারদ স্টিং অপারেশনে তোলপাড় পড়ে ছিল গোটা রাজ্যে। ২০১৭ সালের ১৭ মার্চ, নারদকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। নারদ স্টিং অপারেশনে নেতা-মন্ত্রী থেকে প্রাক্তন আইপিএসের টাকা নেওয়ার ভিডিও প্রকাশ্য়ে আসায় তুমুল আলোড়ন শুরু হয়। তদন্ত শুরু করে সিবিআই আধিকারিকরা অন্তত তিন-চার বার জিজ্ঞাসাবাদ করেন ম্যাথুকে। তাঁর দাবি, তিনি সমস্ত তথ্য সিবিআইকে দিয়েছেন। কিন্তু মোবাইলের ফরেন্সিক রিপোর্টে নতুন তথ্য সামনে আসার কথা বলা হচ্ছে সিবিআই সূত্রে। সবটা মাথায় রেখেই ১৮ সেপ্টেম্বর নিজাম প্যালেসের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। সিবিআইয়ের এই পদক্ষেপে অবশ্য খুব বেশি আশ্বস্ত নয় কংগ্রেস। বাংলায় দলের মুখপাত্র, সৌম্য আইচ রায় যেমন বলেন, 'সিবিআই, ইডি সারা বছর ঘুমোয়। নির্বাচন এলে জেগে ওঠে।... আমরা সব সময়ই বলেছি, সারদা-নারদ তদন্ত হচ্ছে না কেন? কেন আজ পর্যন্ত এথিকস কমিটির মিটিং হল না? ...নির্বাচন চলে যাবে ইডি-সিবিআই ঘুমিয়ে পড়বে।' সিপিএম আবার আগামী ৫ অক্টোবর সিবিআই দফতর ঘেরাও কর্মসূচি নিয়েছে। 

 

আরও পড়ুন:আজ নুসরতকে তলব ED-র, বাড়ি থেকে রওনা দিলেন তৃণমূল সাংসদ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget