এক্সপ্লোর

Modi at Singur: তৃণমূলে আর 'আস্থা নেই', 'মোদিই পারবেন কারখানা করতে', TATA গাড়ির মডেল বানিয়ে এনে আশায় সিঙ্গুরবাসী!

যে সিঙ্গুর নিয়েই পশ্চিমবঙ্গে রাজনীতির পালাবদল ঘটেছিল, এবার সেই সিঙ্গুরেই বিধানসভা ভোটের আগে রাজ্যে আসলেন প্রধানমন্ত্রী।

কলকাতা: 'সিঙ্গুর' পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসের অন্যতম একটি অধ্যায়। বাম আমলের পরাজয়ের নেপথ্যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মসনদে বসার লড়াইয়ের একটি বড় প্রেক্ষাপট এই 'সিঙ্গুর'। ১৮ বছর আগে বাম সরকার-তৃণমূলের দড়ি টানাটানির মাঝে পড়ে সিঙ্গুরে বন্ধ হয়ে যায় টাটার কারখানা। টাটা-বিদায়ের ১৮ বছর পর, ১৮ জানুয়ারি সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

এর মাঝে জল গড়িয়েছে অনেকটাই। আর কোনও কারখানা তো হইয়নি, বরং ২০১৬ সালে সিঙ্গুরের জমি অধিগ্ৰহণকে বেআইনি ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। তারপর অধিগৃহীত জমি কৃষকদের ফিরিয়ে দেয় রাজ্য সরকার। কারখানার কাঠামো সরিয়ে কংক্রিটের স্ল্যাব ভেঙে জমি চাষ যোগ্য করার চেষ্টাও হয়। তবে লাভের লাভ কিছুই হয়নি। ৯৯৭ একর জমির মধ্যে মাত্র ৩০০ একরের কাছাকাছি জমি চাষযোগ্য করা গেছে। স্থানীয়রা বলছেন সিংহের ভেড়ি ও বাজেমেলিয়া মৌজায় প্রায় ১০০ শতাংশ জমিই চাষের অযোগ্য।

যে সিঙ্গুর নিয়েই পশ্চিমবঙ্গে রাজনীতির পালাবদল ঘটেছিল, এবার সেই সিঙ্গুরেই বিধানসভা ভোটের আগে রাজ্যে আসলেন প্রধানমন্ত্রী। আর মোদির এই সিঙ্গুর সফর নিয়েই আশায় বুক বাঁধছেন সিঙ্গুরবাসী। 

স্থানীয়দের দাবি, 'এখন যে পরিস্থিতি এর জন্য আমরাই কিছুটা দায়ী। আসলে তখন তৃণমূলের এমন হাওয়া ছিল। সবাই ভেসে গিয়েছিলাম। কিন্তু কিছুই তো আর হল না। এখন এত বেকার এখানে। এখন কারখানা হলে কিছু তো উপকার হবে সকলের। চাকরি পেলে ভোল বদলে যাবে এখানের।'

এক সুর আরেক সিঙ্গুরবাসীর গলায়। তিনি বলেন, 'কারখানা হল না। চাষবাসও হল না ওই জমিতে। কিছু আর হওয়ার নেই। এখানে কত শিক্ষিত যুবক আছে। আমরা আশা করে আছি প্রধানমন্ত্রী নিশ্চয়ই কিছু একটা ঘোষণা করবেন। তৃণমূলে আর আস্থা নেই। টাটার কারখানা এখান থেকে সরে গুজরাতে হয়েছিল। আমরা চাই এখানেও কিছু একটা হোক।' 

প্রধানমন্ত্রীর সভায় এদিন দেখা গেল একটি দৃশ্য। সেখানে 'টাটার কারখানা চাই' এই নাম লিখে একটি কারখানার কাঠামো বানানো হয়েছে। যার ভিতরে ছোট ছোট ন্যানো গাড়ি রাখা। মোদিকে 'শিল্পের' এই বার্তা দিয়েই এই শিল্প বানিয়ে এনেছেন এমনটাই দাবি। 

এদিকে আজ সকলের নজরে রয়েছে প্রধানমন্ত্রীর এই সিঙ্গুরের সভা। কী ঘোষণা করবেন, কী বার্তা দেবেন, ভোটমুখী পশ্চিমবঙ্গে তা কতটা প্রভাব ফেলতে পারে, সেদিকে তাকিয়ে সকলে।  

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget