এক্সপ্লোর

Narendra Modi: '১০০ দিনের কাজ-২৫ লাখ ভুয়ো কার্ড তৈরি করে টাকা লুটেছে তৃণমূলের তোলাবাজরা', আক্রমণ মোদির

Modi in Bengal Speech: এদিন কৃষ্ণনগরের জনসভা থেকে নরেন্দ্র মোদি বলেন, 'যে ভাবে তৃণমূলের সরকার চলছে, তাতে বাংলা হতাশ। বাংলার মানুষ অনেক আশা নিয়ে তৃণমূলকে বারবার জনাদেশ দিয়েছে'

কৃষ্ণনগর: ১০০ দিনের কাজের টাকা থেকে তালিকা নিয়ে রাজ্যের একাধিক জায়গায় তীব্র অসন্তোষের ছবি প্রকাশ্যে এসেছিল। ১০০ দিনের কাজের টাকা না দেওয়ার অভিযোগ তুলে কলকাতা-দিল্লিতে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee) সহ তৃণমূল (TMC) নেতৃত্বরা। পাশাপাশি জব কার্ডে (Job Card) দুর্নীতিরও অভিযোগ তুলেছিলেন মমতা। এবার বাংলায় এসে এই দুই অভিযোগের পাল্টা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দোষ করেছে তৃণমূলই, এমনই মন্তব্যে ঘাসফুল শিবিরকে দুষলেন মোদি।                               

এদিন কৃষ্ণনগরের জনসভা থেকে নরেন্দ্র মোদি বলেন, 'যে ভাবে তৃণমূলের সরকার চলছে, তাতে বাংলা হতাশ। বাংলার মানুষ অনেক আশা নিয়ে তৃণমূলকে বারবার জনাদেশ দিয়েছে। কিন্তু টিএমসি বাংলার মানুষের সঙ্গে অত্যাচার ও বিশ্বাসঘাতকতা করেছে। বিজেপি সরকার ৫ লক্ষ টাকার আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা দিচ্ছে। কিন্তু তৃণমূল সরকার গরিবের জন্য সেই প্রকল্প রাজ্যে চালু হতে দিচ্ছে না। দেশে বেটি বাঁচাও, বেটি পড়াও অভিযান চলছে। কিন্তু বাংলার সরকার এখানে চালু হতে দেয়নি। ১০০ দিনের কাজে ২৫ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে। যে অর্থ গরিব মানুষের কাছে যাওয়ার দরকার ছিল, সেই টাকা তৃণমূলের তোলাবাজরা লুঠ করেছে। তৃণমূল সরকার সব স্কিমকে স্ক্যামে পরিণত করে'। 

১০০ দিনের কাজের পাশাপাশি রেশন দুর্নীতির অভিযোগ তুলে এদিন সরব হয়েছেন মোদি। তিবি বলেন, 'কেন্দ্রের বিজেপি সরকার বাংলার ৬ কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দেয়। আগামী ৫ বছর বিনা পয়সায় রেশন দেওয়া হবে, এটা মোদির গ্যারান্টি। কিন্তু তৃণমূল গরিবের রেশন লুঠ করতেও পিছপা হচ্ছে না। বিজেপি সরকার দেশের উন্নয়নে অভূতপূর্ব পদক্ষেপ করতে চলেছে। কিন্তু বাংলার বিকাশ হলেই দেশের বিকাশ হবে। কিন্তু তার জন্য ৪২টি আসনেই পদ্ম ফোটাতে হবে'। 

আরও পড়ুন, ভয়ঙ্কর গরমে পুড়তে চলেছে বাংলা? আবহাওয়া দফতরের পূর্বাভাসে কী জানান হল?

তবে মোদি আসার আগে ১০০ দিনের কাজের বকেয়া দেওয়ার ডেডলাইন দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  ২১ ফেব্রুয়ারি বকেয়া টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মমতা। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, '১০০ দিনের কাজের কর্মচারীদের তিন বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাঁদের কাজের টাকাটা আমরা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেব'। 

 

 

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget