এক্সপ্লোর

Bankim Chandra Controversy : প্রধানমন্ত্রীর 'বঙ্কিমদা' সম্বোধন, রবীন্দ্রনাথ-বঙ্কিমের ছবি হাতে নিয়ে প্রতিবাদ সংসদ চত্বরে, সরব মমতাও

জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্য়ায় থেকে শুরু করে, মহুয়া মৈত্র,  শতাব্দী রায়, ইউসুফ পাঠান-সহ তৃণমূলের একাধিক লোকসভা এবং রাজ্য়সভার সাংসদরা।   

বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, শুভেন্দু ভট্টাচার্য, কলকাতা : প্রধানমন্ত্রীর 'বঙ্কিমদা' মন্তব্য ঘিরে চড়ছে রাজনীতির পারদ। একবার নয় বারবার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন সংসদে বক্তব্য রাখতে গিয়ে। এরপর 'বঙ্কিমদা'  থেকে 'বঙ্কিমবাবু'-তে  সম্বোধন বদলালেও সেই থেকে লাগাতার তৃণমূলের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবছর জুন মাসে যাঁর ১৮৭তম জন্মদিন গেছে, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়কে তিনি বললেন, 'বঙ্কিমদা'। এতেই প্রতিবাদে ফেটে পড়েন তৃণমূল সাংসদরা।  প্রধানমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতায় মঙ্গলবার প্রথমে সংবিধান সদনের সেন্ট্রাল হল,  তারপর সংবিধান সদনের গেটের কাছে প্রায় ১৫ মিনিট মৌন প্রতিবাদ করলেন তৃণমূল সাংসদরা। রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়ের ছবি হাতে প্রতিবাদে নামলেন তৃণমূল সাংসদরা। জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্য়ায় থেকে শুরু করে, মহুয়া মৈত্র,  শতাব্দী রায়, ইউসুফ পাঠান-সহ তৃণমূলের একাধিক লোকসভা এবং রাজ্য়সভার সাংসদরা।               

সরব মমতাও

অন্যদিকে, এদিন কোচবিহারের সভা থেকে এই ইস্য়ুতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী বলেন, ' কাল বঙ্কিমদা বললেন, যেন হরিদা, শ্যামদা। যিনি জাতীয় গীত রচনা করেছিলেন তাদের এতটুকু সম্মান দিলেন না। তাতেও ক্ষমা হবে না।। আপনারা ইতিহাসকে ছোট করেছেন। ৯০ শতাংশ বাংলার শহিদ হয়েছিল জেলে ছিল, বন্দি ছিল। আর পাঞ্জাব। কোথায় ছিলেন আপনারা? রাজা রামমোহন রায়কে বলে দিলেন তিনি নাকি দেশপ্রেমিক নন। ক্ষুদিরামকে বলে দিলেন সন্ত্রাসবাদী।'

সৌগত রায় ও নরেন্দ্র মোদির কথোপকথন

  'বন্দে মাতরমের' দেড়শো বছর পূর্তি নিয়ে সোমবার সংসদে আলোচনা চলাকালীন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপরই তার তীব্র প্রতিবাদ করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। ''আচ্ছা আপনি 'বঙ্কিম দা' বলছেন! ইয়ে  তো দিন, 'বঙ্কিম বাবু' বলা উচিত''। নরেন্দ্র মোদি, বলেন , ''বঙ্কিম বাবু' বলব, আচ্ছা...আচ্ছা, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ, আপনার ভাবনার আমি কদর করি। বঙ্কিম বাবু .... বঙ্কিম বাবু ...আপনাকে দাদা বলতে পারি তো? নাহলে তাতেও আপনার আপত্তি হয়ে যাবে?'' 

'বঙ্কিমদা' সম্বোধন ঘিরে বিতর্কের দিনেই, সংসদে স্বাধীনতা সংগ্রামী সূর্য সেনের কথা বলতে গিয়ে, প্রধানমন্ত্রী 'মাস্টারদা'র জায়গায় বলেন মাস্টার। এসব নিয়েই বিতর্ক চরমে। সোমবারই আবার সোশাল মিডিয়ায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের এই ভিডিও পোস্ট করে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Ritabrata On Kunal:
"সেটিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ", কুণাল-কটাক্ষের পর "সবজান্তা" বলে পাল্টা ঋতব্রত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget