এক্সপ্লোর

PM Modi: 'তৃণমূল সরকার সব সীমা পার করেছে', রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ প্রধানমন্ত্রীর, কড়া বার্তা সোশাল পোস্টে

মুখ্যমন্ত্রীর আচরণে ক্ষুব্ধ রাষ্ট্রপতি। লজ্জাজনক, সব সীমা পার তৃণমূল সরকারের। রাষ্টপ্রতিকে অপমানের অভিযোগ প্রধানমন্ত্রীর।

কলকাতা: রাষ্ট্রপতির পশ্চিমবঙ্গ সফর ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। উত্তরবঙ্গে রাষ্ট্রপতির নির্ধারিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর। সরব হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, 'মুখ্যমন্ত্রী ম্যাডাম এলেন না, আমি দুঃখ পেয়েছি। হয়তো কোনও কিছুতে রাগ হয়েছে'।  

এবার এক্স পোস্টে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে পোস্ট প্রধানমন্ত্রীর। তিনি বলেছেন, 'সব সীমা পার করে গেছে তৃণমূল সরকার। এটা লজ্জাজনক-নজিরবিহীন। গণতন্ত্রের ওপর যাঁদের আস্থা রয়েছে, যাঁরা আদিবাসীদের উন্নয়নের পক্ষে, তাঁরা ব্যথিত। রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে, এর জন্য দায়ী প্রশাসন। সাঁওতাল সংস্কৃতির মতো বিষয়কে অত্যন্ত হালকাভাবে দেখে রাজ্য প্রশাসন। রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে, এর গরিমা রক্ষা করা উচিত। আশা করি, পশ্চিমবঙ্গ সরকারের শুভবুদ্ধির উদয় হবে', ক্ষোভপ্রকাশ করে পোস্ট প্রধানমন্ত্রীর। 

অন্যদিকে, এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপি কোথায় নিয়ে গেছে সংবিধানটাকে! আমার বলতে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি তাঁকে আমরা সম্মান করি। তাঁকে দিয়েও রাজনীতি বেচতে পাঠানো হয়েছে। বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। ক্ষমা করবেন ম্যাডাম। আপনি বিজেপির পলিসির ফাঁদে পড়ে গেছেন। কোনওদিন ইনি আসছেন, কোনওদিন A, কোনওদিন B, কোনওদিন C, কোনওদিন D, কোনওদিন E, আমাদের কি কাজকর্ম নেই না কি? সারাক্ষণ আপনাদের পিছনে পিছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে? নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে?' 

আজ অনুষ্ঠানের জায়গা বদল নিয়েও রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, 'যেখানে অনুষ্ঠান হল, সেখানের অবস্থা ভাল লাগেনি। তাই ভাবলাম, নিজেই গিয়ে দেখি। এখান থেকে যেখানে অনুষ্ঠান, তা খুব দূরে। হয়তো ওরা চেয়েছিলেন, কেউ না আসে। চেয়েছিলেন হয়তো, রাষ্ট্রপতি এমনই ঘুরে চলে যাবেন। ওরা বলেছিলেন, খুব সংকীর্ণ জায়গা, তাই দেখতে এলাম। এখানে তো এত বড় জায়গা, ৫ লক্ষ মানুষ আসতে পারতেন। জানি না, কেন আমাকে ওখানে নিয়ে গেল।' এদিন  মুখ্যমন্ত্রী কিংবা কোনও মন্ত্রী না যাওয়াতেও অসন্তোষও প্রকাশ রাষ্ট্রপতির। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News Update: হোম ডেলিভারির ব্যবসা, আয় মাত্র কয়েক হাজার, হঠাৎ অ্যাকাউন্টে ঢুকল প্রায় ৪৮ কোটি টাকা! অবাক বেলেঘাটার বাসিন্দা
হোম ডেলিভারির ব্যবসা, আয় মাত্র কয়েক হাজার, হঠাৎ অ্যাকাউন্টে ঢুকল প্রায় ৪৮ কোটি টাকা! অবাক বেলেঘাটার বাসিন্দা
News Live Updates: 'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
Birbhum Tulu Mondal: নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget