এক্সপ্লোর

PM Modi News: গঙ্গার নীচ দিয়ে মেট্রো প্রকল্পের উদ্বোধন কবে ?

Kolkata Metro Service : রুবি থেকে নিউ গড়িয়া পর্যন্ত পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । তারতলা থেকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত পরিষেবারও উদ্বোধন করার কথা তাঁর

কলকাতা : লোকসভা ভোটের আগে আজ রাজ্য়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২ দিনের সফরে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। এদিকে এরই মধ্যে জানা গেল, এরপর ফের আগামী ৬ মার্চ বাংলায় এসে মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাওড়া ময়দান থেকে গঙ্গার নীচ দিয়ে ধর্মতলা পর্যন্ত পরিষেবার উদ্বোধন করবেন তিনি। উদ্বোধন হবে আরও দু'টি মেট্রো প্রকল্পের । রুবি থেকে নিউ গড়িয়া পর্যন্ত পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । তারতলা থেকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত পরিষেবারও উদ্বোধন করার কথা তাঁর।

তার আগে আজ সকালে অণ্ডাল বিমানবন্দরে নামতে চলেছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে ঝাড়খণ্ডে যাওয়ার কথা। এরপর ধানবাদ থেকে হেলিকপ্টারে আরামবাগে পৌঁছবেন মোদি। সেখানে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি সভায় বক্তব্য় রাখবেন প্রধানমন্ত্রী। রাতে রাজভবনে থাকবেন তিনি। আগামীকাল কৃষ্ণনগরে জনসভা করার কথা মোদির।

নিউ গড়িয়া ( New Garia ) থেকে রুবি পর্যন্ত মেট্রোর ( Metro Rail ) পরিষেবা কবে শুরু , এই নিয়ে উৎসাহের শেষ নেই। বহু মানুষের সুরাহা হবে এই পরিষেবা চালু হলে। সম্প্রতি জানা যায়, ইস্ট-ওয়েস্ট মেট্রোর ( East West Metro ) হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত অংশ ও জোকা-তারাতলা মেট্রোর মাঝেরহাট পর্যন্ত অংশের ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। সেগুলি পূরণ হলে ছাড়পত্র মিলবে বলে জানা যায়। তবে মেট্রো যাত্রীদের জন্য় সুখবর শোনা যায় ফেব্রুয়ারির গোড়ার দিকে। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর পরিষেবা শুরুর জন্য় কমিশনার অফ রেলওয়ে সেফটির পর চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটিরও ছাড়পত্র মেলে। পরিকাঠামো পরিদর্শনের পর এই অংশের মেট্রো পরিষেবা শুরুর ছাড়পত্র দেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ। নিয়ম অনুযায়ী, চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে ছাড়পত্র মেলার ৩ মাসের মধ্য়ে বাণিজ্য়িকভাবে পরিষেবা শুরু করতে হয়। ফলে দ্রুত পরিষেবা চালু হবে বলে জানা যায় মেট্রো রেল সূত্রে। 

উপরে বইছে গঙ্গা। আর নীচে দৌড়চ্ছে মেট্রো। শহরবাসীর বহুদিনের প্রতীক্ষা। মেট্রোর চতুর্থ লাইনে পরিষেবা শুরুর জন্য় ছাড়পত্র মিললেও ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে ধর্মতলা রুটে গঙ্গার নীচের অংশের ক্ষেত্রে সেবার কিছু শর্ত দেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। গত ডিসেম্বরে এই অংশের পরিকাঠামো দেখে অসন্তোষ প্রকাশ করেছিলেন জনক কুমার গর্গ। সূত্রের খবর, এবারও পরিদর্শনের পর হাওড়া স্টেশনে ঢোকা-বেরনোর মুখ চওড়া করা, স্টেশনে চিহ্নিতকরণ সহ কিছু শর্ত দিয়েছেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget