এক্সপ্লোর

PM Modi Bengal Visit: মোদির বঙ্গসফরে সাক্ষাৎ সন্দেশখালির নির্যাতিতাদের? ইঙ্গিত সুকান্তর

Sandeshkhali Incident: বিজেপির রাজ্য সভাপতি জানালেন, সন্দেশখালির নির্যাতিতারা চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হবে।

শিবাশিস মৌলিক, কলকাতা: প্রধানমন্ত্রীর (PM Modi Visit Bengal) বঙ্গ সফরে সন্দেশখালি (Sandeshkhalin Incident) অস্ত্রে শান বিজেপির। ৬ মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar on Modi Visit)। তিনি বলেন, 'বারাসাতে সভা করার কথা প্রধানমন্ত্রীর'। সন্দেশখালির কোনও বাসিন্দার সঙ্গে কী কথা বলবেন প্রধানমন্ত্রী? বিজেপির রাজ্য সভাপতি জানালেন, সন্দেশখালির নির্যাতিতারা চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হবে।

মার্চের প্রথম সপ্তাহে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। সন্দেশখালির আবহে বারাসাতে সভা করবেন মোদি। সেখানেই তাঁর সঙ্গে সন্দেশখালির নির্যাতিতাদের কথা বলানোর আশ্বাস দিয়েছেন সুকান্ত। আজ বসিরহাট জেলে গিয়ে ধৃত বিকাশ সিংহ-সহ বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করার কথা রয়েছে বিজেপি রাজ্য সভাপতির, তবে সবটাই জেল কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষ। 

প্রধানমন্ত্রীর সভা নিয়ে প্রশ্ন করলে সুকান্ত মজুমদার জানান, 'এখনও পর্যন্ত আমাদের কাছে এই তথ্য এসেছে। আগামী মার্চের প্রথম সপ্তাহে আসবেন। আপাতত স্থির হয়েছে ৬ মার্চ। ওদিন উনি আসছেন। আপাতত স্থান ঠিক হয়েছে বারাসতে। সেখানে কাছারি ময়দানে সভা হবে। মহিলাদের পাশে থাকার বার্তা দেবেন।'

মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান সন্দেশখালির নির্যাতিতারা? এই প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, 'যদি তাঁরা দেখা করতে চান। তাহলে অবশ্যই তাঁদেরকে দেখা করাব। তাঁদের ইচ্ছের উপর  নির্ভর করছে। আমরা এর সমাধান চাই।'

বিজেপির রাজ্য সভাপতির আরও তোপ, 'শুধু সন্দেশখালিতে (Sandeshkhali Incident) শেখ শাহজাহান আছে তাই নয়। গ্রামে গ্রামে শেখ শাহজাহান তৈরি হয়েছে। গ্রামে গ্রামে মহিলারা শোষিত, লাঞ্ছিত হচ্ছেন তৃণমূল নেতাদের দ্বারা। আমরা আমাদের মা-বোনকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী সেই জন্য আসছেন।'

ফের উত্তপ্ত সন্দেশখালি:
সন্দেশখালিতে এদিন নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এবার শেখ শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে বিক্ষোভ দেখানো হয়। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ভেড়ির পাশের আলা ঘরে। এদিনই সন্দেশখালিতে দিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল বিধায়ক। অভিযোগ শুনতে গিয়ে এবার গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েছেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানান গ্রামবাসীরা।

আরও পড়ুন: 'মূল অভিযুক্তকে ধরতে পারছেন না, নিরীহ সাংবাদিকদের গ্রেফতার করছেন', সন্তু পানকে জামিন দিয়ে তোপ হাইকোর্টের

 

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget