এক্সপ্লোর

PM Modi Rally: 'বাঁচতে চাই, বিজেপি তাই', 'আসল পরিবর্তনের' স্লোগান বেঁধে দিলেন প্রধানমন্ত্রী

Narendra Modi News: এদিনই শহর জুড়ল ৩ মেট্রো লাইনে। সম্প্রসারিত নতুন মেট্রো রুটের উদ্বেধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কলকাতা : বাংলায় 'আসল পরিবর্তনের' ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেঁধে দিলেন পরিবর্তনের স্লোগানও। এদিন দমদমের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ফের একবার সরব হলেন প্রধানমন্ত্রী। দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে তাঁর বার্তা, "বাংলার ঘরে ঘরে আমাদের একটা কথা পৌঁছে দিতে হবে। বাংলার সব কোণ থেকে একটাই আওয়াজ আসতে হবে...'বাঁচতে চাই, বিজেপি তাই।' এটাই বাংলার ভবিষ্যৎ।" হুঁশিয়ারি দিয়ে বললেন, "অপরাধী ও দুর্নীগ্রস্তরা সরকারে নয়, জেলে থাকবেন।"

প্রধানমন্ত্রীর সফর ঘিরে এদিন সকাল থেকেই সাজসাজ রব শহরজুড়ে। পুজোর ঠিক আগে এদিন প্রধানমন্ত্রীর হাত ধরে শহর জুড়ে গেল নতুন ৩ মেট্রো লাইনে। একদিনে মেট্রোয় জুড়ে গেল ১৪ কিলোমিটার রাস্তা। আজ মেট্রোর এই তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। পাশাপাশি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন। এরপরই দমদমে রাজনৈতিক সভায় যোগ দেন তিনি। আলিপুরদুয়ার, দুর্গাপুরের পরে এবার দমদম। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে ফের একবার রাজ্যে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হলেন মোদি।

এদিন প্রধানমন্ত্রী রাজ্যের শাসক দলকে একাধিক ইস্যুতে একহাত নেন। তিনি বলেন, "দুর্নীতির জেরে যুবকদের ভবিষ্যৎ খারাপ হয়ে গেছে। মেয়ে-বোনদের উপর অত্যাচার বেড়ে গেছে। অপরাধ ও দুর্নীতি তৃণমূলের পরিচয় হয়ে উঠেছে। তাই যতদিন বাংলায় তৃণমূলের সরকার থাকবে, ততদিন বাংলার উন্নতি অবরুদ্ধ থাকবে। তাই আজ বাংলার প্রত্যেক মানুষ বলছেন, তৃণমূল গেলে তবেই বাংলায় আসল পরিবর্তন আসবে।" এরপরই বাংলায় তিনি বলেন, "টিএমসি যাবে, তবেই আসল পরিবর্তন হবে।"

এরাজ্যে পরিবর্তনের ডাক দেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, "বাংলার প্রয়োজন আসল পরিবর্তন। পরিবর্তন যেটা স্লোগানে নয়, কাজে দেখা যাবে। সেই পরিবর্তন যা ঘরের ছেলে-মেয়েদের এ রাজ্যেই চাকরি দিতে পারবে। পরিবর্তন যা মেয়েদের সুরক্ষা দেবে। বাড়ি ও দোকানকে জ্বলে যাওয়া থেকে বাঁচাবে। পরিবর্তন যা সকলকে সুবিধা দেবে। কৃষকদের সম্মান দেবে, ফসলের সঠিক দাম দেবে। পরিবর্তন... যেখানে অপরাধী ও দুর্নীতিগ্রস্তরা সরকারে নয়, জেলে থাকবে। এমন পরিবর্তন, যেখানে সুশাসন হবে। গরিবরাও সম্মান নিয়ে বাঁচবে। আসল এই পরিবর্তন শুধু বিজেপিই আনতে পারবে। তাই বাংলার ঘরে ঘরে আমাদের একটা কথা পৌঁছে দিতে হবে, বাংলার সব কোণ থেকে একটাই আওয়াজ আসতে হবে, বাঁচতে চাই, বিজেপি তাই।" PM Modi Rally

 

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
Kolkata News: পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget