এক্সপ্লোর

Nadia News: পরিচয়পত্র দেখাতে গিয়েই পর্দাফাঁস, পুলিশের জালে ভুয়ো CBI অফিসার !

Nadia Fake CBI Officer: ভুয়োদের তালিকায় নববর্ষে নয়া সংযোজন। যে সে পদমর্যাদা নয়, একেবারে আগের সব ঘটনাকে পিছিনে ফেলে ভুয়োদের তালিকায় শীর্ষে তিনি।পুলিশের জালে ভুয়ো সিবিআই অফিসার !

প্রদ্যোৎ সরকার, নদিয়া: ভুয়ো ভ্যাকসিনদাতা, ভুয়ো আইপিএস, ভুয়ো চিকিৎসক, ভুয়ো ট্রেন চালকের পর এবার ভুয়োদের তালিকায় নববর্ষে নয়া সংযোজন। যে সে পদমর্যাদা নয়, একেবারে আগের সব ঘটনাকে পিছিনে ফেলে ভুয়োদের তালিকায় শীর্ষে তিনি। আজ্ঞে হ্যাঁ, এবার পুলিশের (Police) জালে ভুয়ো সিবিআই অফিসার (CBI) !

 উল্লেখ্য, রাজ্যে ঘটে চলা কয়লাপাচার থেকে শুরু করে নিয়োগদুর্নীতি-সহ একাধিক মামলায় হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই সক্রিয় তদন্তে নেমেছে এই তদন্তকারী সংস্থা। তদন্তে ইতিমধ্যেই একের পর এক শাসকদলের প্রভাবশালীনেতাদের নাম প্রকাশ্যে এসেছে। শ্রীঘরে ঠাঁই হয়েছে অনেকেরই। অনেকেই ফোকাসে। বলাইবাহুল্য এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতি কেমন অনুভূতি রয়েছে রাজ্যের শাসকদলের। আর এমনই এক আবহে এবার তেহট্টের নাজিরপুর থেকে ভুয়ো সিবিআই অফিসারকে গ্রেফতার করল তেহট্ট থানার পুলিশ। 

জানা গিয়েছে, ধৃতের নাম সামিম রেজা সর্দার। তার বাড়ি তেহট্ট থানার রাজাপুরে। গতকাল সকালে ওই ব্যক্তি তেহট্টের নাজিরপুরে পুলিশ লেখা বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন। সাধারণ মানুষকে কার্ড দেখিয়ে বলেছিলেন, আমি সিবিআই স্পেশ্যাল অফিসার। সাধারণ মানুষ তার সঙ্গে কথা বলে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেয়। নাজিরপুর ফাঁড়ির পুলিশ আটক করে  তেহট্ট থানায় নিয়ে যায়। সেখানে পরিচয়পত্র দেখতে চায় পুলিশ। অভিযুক্ত সিবিআই স্পেশ্যাল অফিসার লেখা দুটো ভুঁয়ো পরিচয় পত্র দেখায়। এরপরই পুলিশ তাকে গ্রেফতার করে তেহট্ট মহকুমা আদালতে পাঠায়। আদালত ধৃতকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, করোনা আবহে একটা সময়ে কসবাকাণ্ডের পর প্রকাশ্যে এসেছিল দেবাঞ্জনের নাম। ভুয়ো ভ্যাকসিন নিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। এদিকে সেই ভুয়ো ভ্যাকসিনদাতার সঙ্গে প্রকাশ্যে এসেছিল রাজ্যের শাসকদলের একাধিক শীর্ষস্থানীয়দের ছবি। যা নিয়ে রীতিমত বিতর্ক তৈরি হয়েছিল। একুশ সাল, বাইশ সাল, শহরের মোড়ে মোড়ে একের পর এক ভুয়ো পুলিশ, ভুয়ো আইপিএস, ভুয়ো কেন্দ্রীয় সরকারের অধীনস্ত গাড়ি পুলিশ পাকড়াও করেছিল। এমনকি সেই তালিকায় ভুয়ো ট্রেন চালকও এসে পড়েছিলেন। স্বাভাবিকভাবেই আগের থেকে এখন অনেক কড়া প্রশাসন। আর পঞ্চায়েত ভোটের আগে এহেন ভুয়ো সিবিআই অফিসার গ্রেফতারে স্বস্তির নিঃশ্বাস দেওয়ালে দেওয়ালে।

আরও পড়ুন, আজ পেট্রোল-ডিজেলের কী দর কলকাতায় ? হেরফের কোন কোন শহরে ?

অপরদিকে, সম্প্রতি শহরে ভুয়ো কলসেন্টারের পর্দাফাঁস করেছিল পুলিশ (Police)। বিধাননগর সাইবার ক্রাইম থানায় গোপন সূত্রে খবর আসে যে, সল্টলেক সেক্টর ফাইভ এর বেঙ্গল ইন্টেলিজেন্স পার্কের ১৩ তলায় বিনীত টেকনোলজিস্ট প্রাইভেট লিমিটেড নামে একটি ভুয়ো কল সেন্টার চলছে। এরপরে হানা দিয়েছিল বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয় সাত জনকে। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget