এক্সপ্লোর

Coochbehar News:বড়সড় ডাকাতির ছক বানচাল কোচবিহারে, গ্রেফতার পাঁচ

Police Busts Dacoity Conspiracy:বড়সড় ডাকাতির ছক বানচাল করল কোচবিহারের কোতোয়ালি থানার টাপুরহাট ক্যাম্পের পুলিশ। গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বড়সড় ডাকাতির (Conspiracy Dacoity) ছক বানচাল করল কোচবিহারের (Coochbehar Police) কোতোয়ালি থানার টাপুরহাট ক্যাম্পের পুলিশ। গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের থেকে একটি নাইন এমএম পিস্তল তিন রাউন্ড গুলি ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার হয়।

কী জানা গেল?
গত কাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে একটি অ্যাম্বুলেন্স থেকে পাঁচজনকে গ্রেফতার করে টাপুরহাট ক্যাম্পের পুলিশ। তাদের দাবি, ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল এই দলটি। সেই অভিযোগে  ৫ জনকেই গ্রেফতার করা হয়।পুলিশ জানিয়েছে, কোচবিহার মাথাভাঙা সড়কের বড়ুয়াপাড়া এলাকা থেকে এদের পাকড়াও করা হয়েছে। এর আগে, গত বছর পুজোর সময় বরাহনগরের সোনাপট্টিতে বড়সড় ডাকাতির ছক বানচাল করেছিল পুলিশ। আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয় পাঁচ দুষ্কৃতিকে। ধৃতদের নাম অভিজিৎ সরকার, সুদীপ্ত সাউ, রবিশঙ্কর দত্ত চৌধুরী, শুভঙ্কর মালাকার। পুলিশ সূত্রে জানা যায়, পুজোর আগে বরাহনগর সোনাপট্টিতে বড়সড় ডাকাতির ছক কষে ছিল বরাহনগর এ কে মুখার্জি রোডের বাসিন্দা কুখ্যাত দুস্কৃতি শুভম ভট্টাচার্য ওরফে কদম ও তাঁর চার সহযোগী। গোপন সূত্রে সেই খবর পেয়ে, ভোর রাতে ওই দুষ্কৃতি দল যখন বাইকে চেপে ডাকাতির উদ্দেশ্যে বরাহনগর সোনাপট্টিতে জড়ো হয়েছিল, সেখান থেকে তাদের আটক করেন পুলিশকর্মীরা। এরপরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি বন্দুক, ১৪ রাউন্ড কার্তুজ, একটি চপার উদ্ধার করে। এবং তা বাজেয়াপ্ত করে। সঙ্গে যে বাইকে করে পাঁচ জনের মধ্যে দুই জন এসেছিল, সেই বাইকটিও আটক করা হয়। এরপরেই কদম সহ পাঁচ দুস্কৃতিকে গ্রেফতার করা হয়। 

আগেও এক ঘটনা...
গত বছরের জুন মাসের মাঝমাঝিও পুলিশের তৎপরতায়,বড়সড় এক ডাকাতির ছক বানচাল হয়। তবে সেটা উত্তর ২৪ পরগনা নয়, ঘটনাটা ঘটেছিল মালদা জেলায়। মালদার চাঁচল থানার পুলিশের তৎপরতায় মূলত তা সম্ভব হয়। রাতে পুলিশি অভিযান চলাকালিন চাঁচলের পাহারপুর এলাকা থেকে অস্ত্র  সমেত ছয় জনের ডাকাত দলকে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, রাতে যখন পুলিশি অভিযান চলছিল পাহারপুরে, সেই সময় কাছেই শিমুলতলায় বিলাসবহুল গাড়ি থামিয়ে একদল যুবক জড়ো হয়েছিল। সেই সময় টহল দেওয়া পুলিশের দল গিয়ে তাঁকে জিজ্ঞাসা করলেই সন্দেহ হয়। সেই সময় তাঁদের গাড়িতে তল্লাশি চালানো হয়। তখনই উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র। এরপরই পুলিশ তাদের ধরতে গেলে অনেকেই পালিয়ে যায়। কিন্তু ৬ জনকে ধরে নেয় পুলিশের দল। ওই ৬ জনকে গ্রেফতার করে নিয়ে আসা হয় থানায়। পুলিশি জেরায় অভিযুক্তরা জানায় যে, তারা চাঁচল শহরে ডাকাতি করার জন্য এসেছিল। কিন্তু পুলিশের সক্রিয় ভূমিকায় সেই প্ল্যান ভেস্তে যায়।

আরও পড়ুন:লক্ষ লক্ষ টাকা লেনদেন, অয়ন শীলের নতুন আরও ১০টি অ্যাকাউন্টের হদিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raid in Blood Bank: ভিন রাজ্য়ে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Raid in Blood Bank: ভিন রাজ্য়ে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh on MMSBY: গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
Dilip Ghosh:
"সবকটাকে ভিতরে ঢোকাবে সরকার, ... পড়ুয়াদের নাচাচ্ছিল", ককরোচ জনতা পার্টির আন্দোলনকে 'দেশবিরোধী' কটাক্ষ দিলীপ ঘোষের
West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget