এক্সপ্লোর

Sandeshkhali News: সন্দেশখালির ঘটনায় ED-র বিরুদ্ধেই FIR পুলিশের! শাহজাহানের কেয়ারটেকারের অভিযোগেই মামলা?

শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মামলা রুজু?

পার্থপ্রতিম রায়, কলকাতা: সন্দেশখালির (Sandeshkhali) ঘটনায় ED-র বিরুদ্ধেই FIR পুলিশের (Police)। তৃণমূল নেতা (TMC Leader) শেখ শাহজাহানের (Seikh Shahajahan) বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় এজেন্সির (Central Agency) বিরুদ্ধে মামলা রুজু করল ন্যাজাট থানার পুলিশ (Police)।                                       

অভিযোগে উল্লেখ, গতকাল না জানিয়ে এবং ওয়ারেন্ট ছাড়াই শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন ED-র অফিসাররা। এ ছাড়াও, সন্দেশখালির ঘটনায় আরও দুটি FIR হয়েছে। ED-র অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দায়ের হয়েছে FIR। বেপরোয়া অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আরেকটি মামলা করেছে ন্যাজাট থানার পুলিশ। সেখানে সরকারি কর্মীদের কাজে বাধা, ভাঙচুর ও সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। 

এদিকে, এর আগেই সন্দেশখালির ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ED। গতকাল রাতে রাজ্য পুলিশের DG রাজীব কুমার ও বসিরহাট পুলিশ জেলার SP জোবি থমাসের কাছে ই মেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। অভিযোগে উল্লেখ, কোর্ট ওয়ারেন্ট নিয়ে গতকাল রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গেলে ED-র আধিকারিকরা আক্রান্ত হন। যদিও ইডির বিরুদ্ধে উল্টো সুরই বলা হয়েছে পুলিশের এফআইএর-এ।                                             

আরও পড়ুন, বাম আমলে হাতেখড়ি! তৃণমূলে 'কেরিয়ারে' রকেট গতি! কেমন এই শাহজাহানের 'সাম্রাজ্য'?

মারধর, গাড়ি ভাঙচুরের পাশাপাশি, ED-র অফিসারদের মোবাইল ফোন, ল্যাপটপ, টাকাপয়সা ও গোপনীয় নথিও ছিনতাই করা হয়। ৩ জন ED আধিকারিক হাসপাতালে ভর্তি। পূূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয় বলে কেন্দ্রীয় এজেন্সির দাবি। ED সূত্রে দাবি, পুলিশের কাছে অভিযোগের সঙ্গে হামলার সময়ের ফুটেজ পাঠানো হয়েছে। যাতে হামলাকারীদের শনাক্ত করা সহজ হয়। সূত্রের খবর, এই ঘটনায় প্রয়োজনে NIA তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হতে পারে ED।                            

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lakshmir Bhandar: মুর্শিদাবাদে ফের 'পুরুষ লক্ষ্মী', রঘুনাথগঞ্জের তারিকুর রহমানের ৮টি অ্যাকাউন্টে ঢুকত টাকা
মুর্শিদাবাদে ফের 'পুরুষ লক্ষ্মী', রঘুনাথগঞ্জের তারিকুর রহমানের ৮টি অ্যাকাউন্টে ঢুকত টাকা
Kunal Ghosh: বিধানসভায় সই জালিয়াতি মামলায় এবার কুণাল ঘোষের বাড়িতে সিআইডি আধিকারিকরা
বিধানসভায় সই জালিয়াতি মামলায় এবার কুণাল ঘোষের বাড়িতে সিআইডি আধিকারিকরা
Abhishek Banerjee: এবার অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে সিআইডি টিম
এবার অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে সিআইডি টিম
সোমবার ভবানীভবনে অভিষেককে তলব, কীসের নোটিস দিল সিআইডি?
সোমবার ভবানীভবনে অভিষেককে তলব, কীসের নোটিস দিল সিআইডি?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget