Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
ABP Ananda LIVE : কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম ।ভারতীয় মজদুর সঙ্ঘের রাজ্য সম্পাদক দেবাশিস ভট্টাচার্যকে মারধর ।মারধরের অভিযোগ সংগঠনের অন্য গোষ্ঠীর নেতা চন্দন প্রামাণিকের বিরুদ্ধে।পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, আটক ভারতীয় মজদুর সঙ্ঘের ৩ নেতা।আগে ভারতীয় মজদুর সঙ্ঘের জেলা সম্পাদক ছিলেন, দাবি চন্দন প্রামাণিকের। না জানিয়ে কমিটিতে রদবদলের প্রতিবাদ করেছেন, দাবি চন্দন প্রামাণিকের।
পড়ুন আরও খবর...
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
বর্ধমান শহরের ঝাঁ চকচকে আবাসনে বাসিন্দাদের ভিড়ে মিশে ছিল হামিম। প্রতিদিন সকালে জিম। ধোপদুরস্ত পোশাক পরে আসা-যাওয়া। দেখে কে বুঝবে, পাশে দাঁড়িয়ে থাকা এই ছেলে আসলে জঙ্গি! যার কাছে কিনা খোদ মুখ্য়মন্ত্রী শুভেনদু অধিকারীকে ফলো করার অর্ডার ছিল। যার কাছ থেকে কিনা উদ্ধার হয়েছে মুখ্যমন্ত্রীর লোকেশনের তথ্য়! কিন্তু শুধু এরাজ্যের মুখ্যমন্ত্রীই নন, ধৃত জঙ্গি হামিমের নজরে কি একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও? কোনও কেন্দ্রীয় মন্ত্রীর ওপর হামলার ছক কষছিল ভাট্টি গ্যাং? এসটিএফ সূত্রে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ধৃত জঙ্গি হামিমের নজর কি শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকেই ছিল? নাকি বর্ধমানে ঘাঁটি গেড়ে থাকা এই জঙ্গির হাতে দিল্লির 'অ্যাসাইনমেন্ট'-ও ছিল? STF সূত্রের খবর, জঙ্গি হামিম মণ্ডলও ও তার বান্ধবী অর্পিতার কাছ থেকে যে তথ্য় জানা গেছে, তা চমকে দেওয়ার মতো। তাদের জেরায় জানা গেছে, কেন্দ্রের মন্ত্রী ও দিল্লির নেতার নামও ছিল জঙ্গি হামিমের টার্গেটের তালিকায়। এই রাজনৈতিক হেভিওয়েটদের ওপরে প্রাণঘাতী হামলার ছক কষছিল শাহজাদ ভাট্টি গ্যাং।

















