এক্সপ্লোর

TMC News: ফলতার এক সময়ের ‘পুষ্পা’, জাহাঙ্গির খানকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরাল পুলিশ

Jahangir Khan: জাহাঙ্গির খানকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরাল পুলিশ। ফলতার একসময়ের পুষ্পাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ।

সরারহাট: একদা ফলতায় 'পুষ্পা'র দাপটে বাঘে-গরুতে একঘাটে জল খেত। কিন্তু রাজ্যে পালাবদলের পর, সেই দাপটও নেই আর, নেই সেই হম্বিতম্বিও। তৃণমূলের সেই একসময়ের 'পুষ্পা' ওরফে জাহাঙ্গির খানকে এবার হাফ প্যান্ট পরিয়ে ঘোরাল পুলিশ। গ্রেফতারির পর জাহাঙ্গিরকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হল। সেই মতো হাফ প্যান্ট পরিয়ে সরারহাটে জাহাঙ্গিরকে ঘোরালেন আইসি ফলতা পার্থসারথি ঘোষ। (Jahangir Khan)

তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত জাহাঙ্গিরকে। তাঁকে ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। রাজ্যে পালাবদলের আগে, নিজেকে 'পুষ্পা' বলে জাহির করে হুঙ্কার ছেড়েছিলেন জাহাঙ্গির। তোলাবাজির অভিযোগে এই মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। এদিন তাঁকে নিয়ে রাস্তায় বেরোয় পুলিশ। (TMC News)

ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, কালো রংয়ের হাফপ্যান্ট এবং ধূসর রংয়ের টি-শার্ট পরে রয়েছেন জাহাঙ্গির। তাঁর একটি হাত শক্ত করে ধরে রেখেছেন এক পুলিশ অফিসার। সামনে-পিছনে আরও পুলিশ রয়েছে। সেই অবস্থায় রাস্তায় ঘোরানো হয় জাহাঙ্গিরকে। ঘটনার পুনর্নির্মাণ করতেই অভিষেককে এদিন রাস্তায় বের করা হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: দাঁতে টমেটোর বীজ আটকে তীব্র যন্ত্রণা, রুট ক্যানাল করতে গিয়ে হতভম্ব ডেন্টিস্ট, রোগীর মুখ থেকে বেরোল চারাগাছ

নির্বাচনের আগে হম্বিতম্বি করার সময়ই নিজেকে 'পুষ্পা' বলে জাহির করেন জাহাঙ্গির। সেই সময় তাঁকে বলতে শোনা যায়, "লোকাল পুলিশ, কাউকে নিচ্ছে না, সিআরপিএফ নিয়ে গিয়ে শুধু আমার বাড়িতে নয়, আমার সহকর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। সিআরপিএফ হুমকি দিচ্ছে আমাদের মা-বোনেদের। তৃণমূলের নেতাকর্মীদের ধনক-টমক দিয়ে, ভয় দেখিয়ে রাখতে পারবেন না। উনি নিজেকে সিংহ মনে করলে, আমরাও পুষ্পা, ঝুকেগা নেহি। আমরা ঝুঁকব সাধারণ মানুষ দেবতার কাছে। কোনও দিল্লির পুলিশ বা বিজেপি-র দালালের কাছে মাথানত করব না।"

আরও পড়ুন: ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়

তবে রাজ্যে পালাবদলের আগেই জাহাঙ্গির কার্যত গুটিয়ে যান। ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। এর পরই তাঁর গ্রেফতারির দাবিতে সরব হন স্থানীয়রা। বেশ কয়েক দিন বেপাত্তা থাকার পর তাঁর নাগাল পায় পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাঁর সহযোগী ইসরাফিল চকদারকেও। তাঁর বিরুদ্ধে মারধর, হুমকি, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গত ২৯ এপ্রিল, রাজ্যে দ্বিতীয় ও শেষ দফার নির্বাচনে ফলতায় ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। ইসরাফিলের বিরুদ্ধে রাস্তা আটকে ভোটারদের মারধর ও হুমকির অভিযোগ উঠেছিল।

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget