এক্সপ্লোর

Firhad Hakim : ফিরহাদ হাকিমের ২ টি সংস্থার অফিসে তল্লাশি ! কী অভিযোগ? কী পাওয়া গেল?

দুটি সংস্থার কাগজপত্রেই ফিরহাদ হাকিমের নাম খুব স্পষ্ট । সংস্থার ওয়েবসাইটেও প্রতিষ্ঠাতা হিসাবে ফিরহাদ হাকিমেরই নাম রয়েছে। 

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পুলিশ দমকলের অভিযান ঘিরে শোরগোলের মাঝেই এবার প্রাক্তন মেয়র ও পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কারখানায় অভিযান চালাল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন। সঙ্গে রইল পুলিশ।  নিউ আলিপুরে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের নামে ২ টি সংস্থার অফিসে তল্লাশি শুরু করল পুলিশ । দুটি সংস্থার নাম - হাকিম পলিমেকার্স প্রাইভেট লিমিটেড ও হাকিম কেমিক্যালস্। দুটি সংস্থার কাগজপত্রেই ফিরহাদ হাকিমের নাম খুব স্পষ্ট । সংস্থার ওয়েবসাইটেও প্রতিষ্ঠাতা হিসাবে ফিরহাদ হাকিমেরই নাম রয়েছে।   তল্লাশি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ফিরহাদ হাকিম। 

৩৩ টালিগঞ্জ সার্কুলার রোডে পেল্লাই কারখানা, বড় বড় শেড, কারখানায় নীল-সাদা রঙের পোচ। কারখানার গায়ে বোর্ডে বড় বড় করে লেখা রয়েছে, হাকিম পলিমেকার্স প্রাইভেট লিমিটেড। একই সঙ্গে ওই বোর্ডেই লেখা রয়েছে হাকিম কেমিক্যালস অর্থাৎ ২টি কোম্পানি। এই ২ টি কোম্পানিরই অন্যতম ডিরেক্টর কলকাতার প্রাক্তন মেয়র ও পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার পুলিশকে সঙ্গে নিয়ে সেখানেই পৌঁছে যান প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশনের আধিকারিকরা। বৃহস্পতিবার অফিসের গেট এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়। কমিশনের সদস্যরা ভিতরে গিয়ে কাগজপত্র খতিয়ে দেখেন। সূত্রের খবর, এই কারখানার যে জমির ওপর গড়ে উঠেছে তার চরিত্র কী? জমির মালিকানা কার ছিল? মূলত এই সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখেন কমিশনের আধিকারিকরা।

প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের এই কারখানায় তৈরি হয় প্লাস্টিকজাত বিভিন্ন জিনিসপত্র। এই দুটি কোম্পানির ডিরেক্টর রয়েছেন ৩ জন। যার মধ্যে অন্যতম ফিরহাদ হাকিম। ঘনিষ্ঠ সূত্রে খবর , ১৯৮৫ সালে তিনি এই কারাখানাটি তৈরি করেন।  বছর দুয়েক আগে শেড ভেঙে যাওয়ায় নতুন করে তা তৈরি করা হয়। ব্যক্তিগত মালিকানায় ছিল এই কারখানার জমি।  তিনি ভাড়া নিয়ে সেখানে কারখানা তৈরি করেছেন। যদিও স্থানীয় বাসিন্দারা অন্য কথা বলছেন।

তবে স্থানীয় বাসিন্দাদের মতে, কারখানার এই যে ব্যপ্তি, এটা তৈরি হয়েছে বছর দুয়েক ... যখন তিনি মেয়র ও পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ছিলেন তখনই হয়েছে তেমনই স্থানীয় বসিন্দারা বলছেন। 

দেড় ঘণ্টা ধরে তল্লাশির পর তদন্তকারীরা এখান থেকে বেরিয়ে যান। একই সঙ্গে পুলিশ আধিকারিক যারা এসেছিলেন, তারাও বেরিয়ে যান।

এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল প্রশ্ন তুলেছেন, ' ফ্রি স্কুল স্ট্রিটে যে আগুন লাগল, বা যে ধরনের বেআইনি বিল্ডিং তৈরি হয়েছে অনুমতি ছাড়া, মানে প্ল্যানের পারমিশন দেওয়া হয়েছে, লজ চালাতে দেওয়া হচ্ছে, ভুরি ভুরি যে অভিযোগ, তার তো মাথার ওপর বসেছিলেন সেই সময় মন্ত্রী ফিরহাদ হাকিম' 

পাল্টা সৌগত রায়ের প্রশ্ন,  'এটা আইওয়াশ নয় তো? তার কারণ ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ ছিল কলকাতার মেয়র হিসাবে। তারপর উনি সো কলড ভাল তৃণমূলে যোগদান করলেন। তারপর থেকে ওর বিরুদ্ধে কোনও ব্যবস্থা হয়নি। ' ফিরহাদ হাকিমের সঙ্গে যোগাযোগ করে এই নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।  

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
Advertisement

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget