এক্সপ্লোর

Pool Car Accident: কোথায় ফিরছে হুঁশ? বেপরোয়া গতির জেরে এবার দুর্ঘটনার কবলে পড়ুয়া সহ পুলকার

Kolkata News: সকাল সাড়ে ৯টা নাগাদ ধাপা রোডে পুলকার দুর্ঘটনায় গুরুতর আহত ১৩ বছরের এক ছাত্রী ও পুলকার চালক।

আবির দত্ত, কলকাতা: শহরে ফের দুর্ঘটনা। এবার পড়ুয়া সহ দুর্ঘটনার কবলে পড়ল পুলকার। দাঁড়িয়ে থাকা কন্টেনারে সজোরে ধাক্কা মারে ওই পুলকার। ঘটনায়  দুমড়ে মুচড়ে গিয়েছে ওই পুলকার। ঘটনায় গুরতর জখম হয়েছে এক ছাত্রী ও চালক।

দুর্ঘটনার কবলে পড়ল পুলকার: দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে গেছে পুলকারের সামনের অংশ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাচের টুকরো। একনজরে দেখলেই বোঝা যাচ্ছে কী প্রচন্ড ধাক্কা লেগেছে গাড়িতে। সকাল সাড়ে ৯টা নাগাদ প্রতিদিনের মতোই পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল পুলকারটি। তখনই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। ধাপা রোডে পুলকার দুর্ঘটনায় গুরুতর আহত ১৩ বছরের এক ছাত্রী ও পুলকার চালক। দুমড়ে মুচড়ে গিয়েছে পুলকার। সায়েন্স সিটির দিক থেকে ধাপার দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা কন্টেনারের পিছনে ধাক্কা মারেন পুলকারের চালক। পুলকারের বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গুরুতর আহতদের NRS হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

একের পর এক দুর্ঘটনা, কোথায় ফিরছে হুঁশ? কলকাতায় ফের বেপরোয়া পুলকারের দুর্ঘটনার পর উঠছে প্রশ্ন। এক প্রত্যক্ষদর্শীর দাবি, "সায়েন্স সিটির দিক থেকে গাড়ি আসছিল। এখানে একটা বড় গাড়ি দাঁড়িয়েছিল তার পিছনে ধাক্কা মারে। সজোরে ধাক্কা মারে। গাড়িটার খুব পিক আপ ছিল। গাড়ির সামনের দিকটা দুমড়ে মুচড়ে গেছে। গাড়িতে ৩ জন ছিল। চালকের মাথা ফেটে গেছে, পায়ে চোট লেগেছে।''

মঙ্গলবার সল্টলেকে স্কুল থেকে ফেরার সময় দু’টি বাসের রেষারেষিতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণির এক পড়ুয়ার। সেই ঘটনায় পথ অবরোধ করে পুলিশকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। যেখানে হয়েছে ঘটনা। তার থেকে ১০০ পা দূরে ট্রাফিক কিয়স্ক। সেখানে রেষারেষি করতে গিয়ে এই ঘটনা। পুলিশ আসেনি বলে অভিযোগ। বাসটিতেও ভাঙচুর চালানো হয়। দুই বাসের চালক অমরনাথ চৌধুরী এবং সঞ্জয় দত্তকে গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। সেই ঘটনার দু’দিন পেরোতে না পেরোতেই ফের দুর্ঘটনায় জখম হল এক স্কুল পড়ুয়া।               

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Hooghly News: অর্থাভাবে মেলেনি অ্যাম্বুলেন্স, টোটোতে সালার থেকে কলকাতার হাসপাতালে রোগী

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget