এক্সপ্লোর

Post Poll Violence: ভোট-পরবর্তী হিংসার মামলায় শেষ রক্ষা হল না, গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা

Post Poll Violence TMC Leader Arrested: ভোট-পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার কাউন্সিলরের স্বামী তথা তৃণমূল নেতা ইন্দ্রজিৎ রায়।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম:  জেলায় জেলায় জনরোষের মুখে পড়ছেন অভিযুক্ত তৃণমূল নেতারা।  এবার ভোট-পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার কাউন্সিলরের স্বামী তথা তৃণমূল নেতা ইন্দ্রজিৎ রায়।

আরও পড়ুন, শোভনদেব নন, বিরোধী দলনেতা ঋতব্রতই, হাইকোর্টে ধাক্কা খেল কালীঘাটপন্থী তৃণমূল

সম্প্রতি একটি জায়গা নিয়ে এক ব্যাক্তিকে হুমকি দেওয়ার অভিযোগও উঠে ছিল এই ইন্দ্রজিৎ-এর নামে। তৃণমূল শ্রমিক সংগঠনের টাউন সভাপতি ইন্দ্রজিৎ রায় (হারু)-কে গ্রেফতার করল বোলপুর থানার পুলিশ। ভোট-পরবর্তী হিংসার একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ইন্দ্রজিৎ ২০নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী। সম্প্রতি একটি জায়গা নিয়ে এক ব্যাক্তি হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল এই ইন্দ্রজিৎ এর নামে। অভিযোগ, ২০২১ সালে বিজেপি নেতা সুনীল সাঁতরার উপর হামলা, তাঁর বাড়িতে ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় ইন্দ্রজিৎ রায়ের নাম জড়িয়ে ছিল। দীর্ঘদিন ধরে মামলাটি তদন্তাধীন ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার হুগলি জেলার বলাগড় এলাকার একটি বাড়ি থেকে ইন্দ্রজিৎ রায়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাঁকে বোলপুরে নিয়ে আসা হয়েছে। তাকে বোলপুর আদালতে তোলার কথা।

উত্তর ২৪ পরগনা থেকে বীরভূম। জেলায় জেলায় জনরোষের মুখে পড়ছেন অভিযুক্ত তৃণমূল নেতারা। কোথাও তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে, কোথাও আবার ধৃত তৃণমূল নেতাদের দেখেই উঠছে চোর চোর স্লোগান। কেউ কাটমানি-দোষে দোষী, কারোর বিরুদ্ধে উঠেছে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। পালা বদলের রাজ্যে এবার তাদের মধ্যেই কেউ গ্রেফতার হচ্ছেন, কেউ পড়ছেন ডিম-বিক্ষোভের মুখে, জেলায় জেলায় দেখা যাচ্ছে কার্যত একই ছবি। উত্তর ২৪ পরগনার শিবদাসপুরে, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন যুব তৃণমূলের সভাপতি সুরঞ্জন মালাকার। তৃণমূল পরিচালিত মামুদপুর পঞ্চায়েতের প্রধান পদে রয়েছেন তাঁর স্ত্রী। বৃহস্পতিবার, শিবদাসপুর থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময়ে, ধৃত তৃণমূল নেতাকে ঘিরে আছড়ে পড়ে বিক্ষোভ। ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। এই জেলারই কাঁচরাপাড়ায় তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হলেন ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উৎপল দাশগুপ্ত। থানায় নিয়ে যাওয়ার পথে ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হল ডিম। ওঠে 'চোর চোর' স্লোগান।
 
বীজপুর মণ্ডল বিজেপি সভাপতি তুষার দাস বলেন, এই যে ব্যাগে করে টাকা নিচ্ছে।  কাটমানি ছাড়া তো অন্যকিছু হবে না। তোলাবাজি ছাড়া তো আর কিছু তো হবে না। ১২ নম্বর ওয়ার্ড অফিসের সামনে উনি দিবা আলোতে পয়সা নিচ্ছে। আমরা খবর পেয়েছি সাড়ে ৩ লক্ষ টাকা।  টাকা নিয়েছে মানে নিশ্চয়ই কোনও কাজের জন্য, কোনও কাজ করিয়ে দেব, কিংবা কিছু করে দেব। তার জন্য টাকা নিয়েছে। মধ্যমগ্রামে আবার কাটমানি ফেরতের দাবিতে, তৃণমূল কাউন্সিলর ও INTTUC নেতা সুকুমার মণ্ডলের বাড়ির সামনে শুরু হল প্রবল বিক্ষোভ।অভিযুক্ত নেতার বাড়ি লক্ষ্য করে ছোড়া হল ডিম। টোটো চালক অসীম পাল বলেন, আমরা পয়সা ফেরত পাওয়ার জন্য এখানে এসেছি। টোটো না চালালে আমাদের সংসার চলে না। আমাদের ৩০ হাজার টাকা করে নিয়েছে।  আমার কাছ থেকে নিয়েছে সুকুমার মণ্ডল। বিজেপি নেতাকে মারধর, তাঁর বাড়ি ভাঙচুর সহ একাধিক অভিযোগে গ্রেফতার হলেন INTTUC নেতা ইন্দ্রজিৎ রায়। ধৃত INTTUC নেতার স্ত্রী বোলপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসা সহ এক ব্যক্তিকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে।

সেরা শিরোনাম

West Bengal Live Update: দিল্লি টলোমলো, শ্রীরামপুরের সভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কী বললেন?
দিল্লি টলোমলো, শ্রীরামপুরের সভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কী বললেন?
Kunal Ghosh Attacked: উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়িতে হামলা, ভবানীভবনেও ঢুকতে বাধা, ভিতর থেকে বন্ধ গেট, উত্তেজনা চরমে
উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়িতে হামলা, ভবানীভবনেও ঢুকতে বাধা, ভিতর থেকে বন্ধ গেট, উত্তেজনা চরমে
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
News Live Update : শ্রীরামপুরে মমতার সভায় যাওয়ার পথে উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়িতে 'হামলা'
শ্রীরামপুরে মমতার সভায় যাওয়ার পথে উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়িতে 'হামলা'

ভিডিও

Burdwan BJP News: বর্ধমানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর,থানা চত্বরেই ২ বিজেপি নেতার বচসা, ধমক পুলিশের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভাঙা হচ্ছে পুলিশ-কিয়স্ক
Mamata Banerjee: জ্ঞানেশ ইস্যুতে এককাট্টা বিরোধীরা, মমতার সঙ্গে ফোনে কথা রাহুলের
Howrah Station: হাওড়া স্টেশন থেকে লক্ষাধিক টাকা-সোনা উদ্ধার
Kolkata police: কলকাতা ও রাজ্য পুলিশের IPS-এ রদবদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Nadia: কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
Asian Games 2026: ৪৪ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ম্য়ারাথনে রুপো জয় সাওয়ান বারওয়ালের
৪৪ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ম্য়ারাথনে রুপো জয় সাওয়ান বারওয়ালের
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Shubman Gill: ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ শুরুর আগে উদ্বেগ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেট ছাড়লেন শুভমন
ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ শুরুর আগে উদ্বেগ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেট ছাড়লেন শুভমন
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
Embed widget