এক্সপ্লোর

Post Poll Violence Case: খুনের দিন কেন ফোন অনুব্রতকে! ভোট পরবর্তী হিংসা মামলায় দুই বিধায়ককে সিবিআই জেরা

Anubrata Mandal: গত কয়েক দিন ধরেই দুর্গাপুরে এনআইটি ক্য়ামপাসে অস্থায়ী ক্যাম্প গড়ে রয়েছে সিবিআই। ইতিমধ্যে বেশ কিছু নেতাকেই সেখানে ডেকে পাঠানো হয়েছে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ভোট পরবর্তী হিংসার মামলায় (Post Poll Violence case) অনুব্রত মণ্ডলের (Anubrta Mndal) পর তৃণমূলের (TMC) দুই বিধায়ককে তলব করল সিবিআই (CBI)। শনিবার দুর্গাপুরে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেন লাভপুরের বিধায়ক অভিজিত্‍ সিংহ এবং কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ। সিবিআই সূত্রে খবর, ইলামবাজারের বিজেপি কর্মী গৌরব সরকারের খুনের মামলায় হাজিরা দিতে বলে লাভপুরের তৃণমূল বিধায়ককে নোটিস পাঠানো হয়। জেলার রাজনীতিতে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দুই বিধায়ক। 

অনুব্রত ঘনিষ্ঠদের তলব গোয়েন্দাদের

এ দিন সিবিআই ক্যাম্পে হাজিরা দিতে এসে অভিজিৎ জানান, ‘‘আমাকে ফোন করা হয়েছিল। তার পর হোয়াটস্যাপ নম্বর চাইল, দিলাম। তাতে নোটিস পাই। তদন্তকারীরা ডেকেছেন, তাই এসেচি। কেন ডেকেছেন, কী বৃত্তান্ত জানি না। আমি একজন আইন মেনে চলা নাগরিক। তদন্তকারীরা ডেকেছেন, তাই এসেছি।’’

অন্য দিকে, শাহনওয়াজের বক্তব্য, ‘‘আমাকে নোটিস দেওয়া হয়নি। ফোন করেছিল। ২৮ তারিখ আসতে বলেছিল। আমি জানাই, কেতুগ্রামে রয়েছি। তাতে বলল, কবে আসতে পারব জানাতে। সেই মতো গতকাল ফোন করেছিলাম।  তার পর আজ এলাম। কী বিষয় জানি না। সাক্ষ্যদানের ব্য়াপার হতে পারে।’’

আরও পড়ুন: Paschim Medinipur : ন্যায্য ক্ষতিপূরণ ও চাকরির দাবি, নিখোঁজ ব্যক্তির স্ত্রী দাবি করে মুখ্যমন্ত্রীকে চিঠি সবংয়ের মহিলার

গত কয়েক দিন ধরেই দুর্গাপুরে এনআইটি ক্য়ামপাসে অস্থায়ী ক্যাম্প গড়ে রয়েছে সিবিআই। ইতিমধ্যে বেশ কিছু নেতাকেই সেখানে ডেকে পাঠানো হয়েছে। কাউকে এক ঘণ্টা, কাউকে দেড় ঘণ্টা, আবার কাউকে দু’ঘণ্টা জেরা করা হয়েছে। সমন পাঠিয়ে, মেসেজ করে এবং ফোন করে ডাকা হয় সকলকে। সিবিআই সূত্রে খবর, ঘটনার দিন যে বা যাঁরা অনুব্রতকে এক বা একাধিক বার ফোন করেছিলেন, তাঁদেরই ডাকা হচ্ছে। কললিস্ট মিলিয়ে একে একে সকলকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এই মামলাতেই অনুব্রত মণ্ডলকে সম্প্রতি সাড়ে পাঁচ ঘণ্টা জেরা করে সিবিআই। 

ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে সিবিআই

ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্ত করছে CBI-এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। বিধানসভা ভোটের ফল বেরনোর দিন, ইলামবাজারের গোপালনগরে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার। পরিবারের অভিযোগ, বিজেপি করায় তাঁকে পিটিয়ে খুন করে তৃণমূলের দুষ্কৃতীরা। সেই ঘটনায় নিয়ে ইলামবাজার থানায় ২৪ জনের নামে FIR করেন নিহতের বাবা। তাতে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করে CBI। অসুস্থতার কারণ দেখিয়ে একাধিক বার সিবিআই জেরা এড়ান অনুব্রত। 

সেরা শিরোনাম

West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
Howrah Waterlogged: ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ
ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget