এক্সপ্লোর

Nadia: ভোট পরবর্তী হিংসা মামলায় হরিণঘাটায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল নেতা ও পুরসভার কাউন্সিল

Nadia News: হরিণঘাটা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ বিশ্বাস ও তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি বাবন করকে গ্রেফতার করা হয়েছে।

সুজিত মণ্ডল, নদিয়া: রাজ্যে পালাবদলের পরই একের পর এক তৃণমূল নেতা ও কর্মীদের জেলযাত্রার ছবি ধরা পড়ছে প্রতিনিয়ত। ২০২১-এর ভোট পরবর্তী হিংসার মামলায় এবার হরিণঘাটায় গ্রেফতার হলে দু'জন। পুলিশের জালে প্রাক্তন তৃণমূল ওয়ার্ড সভাপতি ও পুরসভার কাউন্সিলর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার ঘটনায় বিজেপি নেতার উপর হামলার অভিযোগে হরিণঘাটায় গ্রেফতার হলেন এই দুই তৃণমূল নেতা।

হরিণঘাটা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ বিশ্বাস ও তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি বাবন করকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোট পরবর্তী হিংসার ঘটনায় বিজেপি নেতার উপর হামলার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা ছিল। দীর্ঘদিন ধরে ওই মামলার তদন্ত চলছিল। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হরিণঘাটা থানার পুলিশ পৃথকভাবে তাঁদের বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। পরবর্তীতে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দু'জনকেই গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়।

ভােট পরবর্তী মামলায় গ্রেফতারি ও পুলিশের জালে ধরা পড়ার ঘটনা এই প্রথম নয়। কিছুদিন আগেই হাওড়ার মঙ্গলাহাট থেকে তোলাবাজি ও একুশের ভোটপরবর্তী হিংসায় প্রত্যক্ষ মদতের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের প্রাক্তন পুরপিতা শৈলেশ রাই। তাঁকে গাজীপুর থেকে গ্রেফতার করেছিলেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ ছিলেন এই শৈলেশ রাই। তাঁকে দীর্ঘদিন ধরেই পুলিশ খুঁজছিলেন। গত ৪ মে ভোটের ফল ঘোষণার পরই নিজের এলাকা থেকে বেরিয়ে পালিয়ে যান শৈলেশ রাই। তাঁকে হন্যে হয়ে খুঁজতে থাকে পুলিশ। শেষ পর্যন্ত পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল গাজিপুরে আত্মীয়ের বাড়িতে অভিযান চালায়, সেখানেই লুকিয়ে ছিলেন শৈলেশ রাই। তাঁকে সেখান থেকেই গ্রেফতার করা হয়।

ভোট পরবর্তী হিংসার জন্য এর আগে চলতি মাসেই গ্রেফতার করা হয়েছিল নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে-কে। তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও ছিল। তাঁকে গ্রেফতার করার পর থানা থেকে নিয়ে যাওয়ার সময় চোর চোর স্লোগানও উঠেছিল। ক্ষোভ উগরে দেন স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ। ইতিমধ্য়েই রাজ্যে গুণ্ডাদমন আইন চালু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া হাতে দমন করছেন পুরো বিষয়টি। 

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
Advertisement

ভিডিও

Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ
Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget