এক্সপ্লোর

Pratik Ur Rahaman : অস্বস্তি হবে না একটুও? একদা সেটিংয়ের অভিযোগ তোলা প্রতীক উরের বিরুদ্ধেই এখন সেটিংয়ের অভিযোগ?

অস্বস্তি হবে না একটুও? লোকে বলবে না সেটিং? কী জবাব কাস্তে-ত্যাগী প্রতীক উরের?

কাস্তে ছাড়ার পরই একের পর এক কামান দেগেছেন প্রতীক উর রহমান। জনসমক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করেছেন। একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের ভূয়সী প্রশংসা করেছেন, আর অন্যদিকে বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেননি, লড়েছিলেন শুধু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ওয়াকিবহাল মহল বলছে, প্রতীক উর এবার অভিষেকের হাত ধরে তৃণমূলেই যাবেন। কিন্তু সেই প্রতীক উর কী বলছেন, যিনি একদা লড়েছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবিপি আনন্দ-র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (Executive Vice President) সুমন দে প্রশ্ন রাখলেন , অস্বস্তি হবে না একটুও? যাঁর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে প্রচারে, এবং প্রচারের পরেও এতকিছু বলেছো। লোকে তো বলবে, হয় তখন যা বলেছো সেটা সত্যি, নয়তো এখন যা বলছো সেটা সত্যি। দুটো তো একসঙ্গে সত্যি হতে পারে না।

প্রতীক উরের পুরনো বক্তব্য শুনিয়ে সুমন দে প্রশ্ন রাখলেন, সেটিংয়ের কথা তুমিই বলেছিলে, আজ তোমার বিরুদ্ধে সেটিংয়ের অভিযোগ ! 

প্রতীক উর : তৃণমূলও তো বলে সিপিএমের সব ভোট কেটে বিজেপিতে গেছে। বা বিজেপি তো সেটিংয়ের কথা বলে। আমি বলেছিলাম, তৃণমূল বিজেপির সেটিং আছে। তৃণমূল বিজেপির সেটিং ভাঙার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে চলে গেলেন...আর সিপিএম বিজেপির সেটিং ভাঙবার জন্য মহম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বৈঠক করতে গেলেন। নতুন করে সবকিছু ভাবতে হবে। নতুন করে সবকিছু দেখা হচ্ছে সামনে, দেখতে হচ্ছে...নতুন করে ভাবতে হবে। 

সুমন দে : প্রতীক-উর, তুমি বলছো, সিপিএমের সঙ্গে এই বৈঠক হুমায়ুন কবীরের দাবি বা এত বছর ধরে যে স্লোগানগুলো চলে আসছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, তাতে ধাক্কা?

প্রতীক উর : শুধু হুমায়ুনের সঙ্গে বৈঠক নয়, জামাতের সঙ্গে বৈঠক, এসডিপিআই-এর সভাতে রাজ্য নেতৃত্বের অনুমতি নিয়ে জেলা সম্পাদকের যাওয়া, জামাতের সঙ্গে? কাকাবাবুর ছবির তলায় জামাতের সঙ্গে বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ! মুজাফ্ফর আহমেদ নয় কিন্তু, কাকাবাবুর পায়ের তলায় জামাত, এসডিপিআই, দুদিন আগে যে ব্যান হয়েছে তার সঙ্গে ? হুমায়ুন, যে দুদিন আগে দাঙ্গা করেছে তার সঙ্গে? তৃণমূলের যে হিন্দু সংখ্যার ভোট সিপিএমের দিকে আসছিল, যারা মনে করছিল, এসআইআর ইস্যুতে বিজেপি আমাদের ক্ষতি করেছে, সিপিআইএম টা বেটার, চলো সিপিআইএম-এ যাই...হুমায়ুনের সঙ্গে বসার পরে তাদের লাথি মেরে মেরে বলা হল, সিপিআইএমে তোমাদের জায়গা নেই, তুমি বিজেপি তে যাও...আচ্ছা, শমীক ভট্টাচার্য কয়েকদিন আগে বললেন, কমরেড সিপিএম আপনারা আমাদের সঙ্গে আসুন। তারপর হুমায়ুনের সঙ্গে বৈঠক করার পর আপনি মনে করেন ওই হিন্দু ভোট সিপিআইএমে থাকবে? উল্টোদিকে যখন জামাত , এসডিপিআইয়ের সঙ্গে বসা হচ্ছে, তখন সংখ্যালঘু ভোটকে কাটার চেষ্টা হচ্ছিল..একত্রিত করার চেষ্টা হচ্ছে, তো সুমন দা বলছি তো , নতুন করে কিছু সমীকরণ ভাবতে হচ্ছে। ভাবতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে কে সেটিং, কে সেটিং নয় ! 

 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget